পৃথিবীর পশ্চিমপ্রান্তবাসীদের জন্য যেমন সূর্যতাপ থেকে আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করিনি, তেমনি অন্তরাল সৃষ্টি করিনি পূর্বপ্রাস্তবাসীদের জন্যও । এটাই হচ্ছে প্রকৃত ঘটনা । এরপর বলা হয়েছে__ “তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি।' একথার অর্থ-__ কেবল আমিই জানি জুল-কারনাইনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থা । তার সেনাসংখ্যা, সমরাস্ত্র, ধনসম্পদ, তার জ্ঞানের পরিধি ইত্যাদি সম্পর্কে অন্য কেউই কোনো কিছু জানে না। জানি শুধু আমি। এখানে “আহাত্না' শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে জুল-কারনাইনের বিপুল সংখ্যক সৈন্য, বিশাল সমরসম্তার ও সুবিস্ৃত সাম্রাজ্যের কথা । এর পরের আয়াতে (৯২) বলা হয়েছে__ “আর সে এক পথ ধরলো।' একথার অর্থ__ জুল-কারনাইন এবার ধরলো নতুন এক পথ । চলতে শুরু করলো দক্ষিণ থেকে উত্তরে। পরের আয়াতে (৯৩) বলা হয়েছে___ "চলতে চলতে সে যখন পর্বত-প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌছলো, তখন তথায় সে এক সম্প্রদায়কে পেলো, যারা তার কথা একেবারেই বুঝতে পারছিলো না।” এ কথার অর্থ_ পথ চলতে চলতে জুলকারনাইন এবার এসে পৌছলেন দু'টি বৃহৎ পর্বতের মধ্যস্থলে। সেখানে দেখলেন অনেক লোকের বসবাস । কিন্ত তাদের সঙ্গে বাক্য বিনিময় করা হয়ে পড়লো কঠিন । কারণ তাদের ভাষা দুর্বোধ্য । সুদৃদা ও সাদ্দা শব্দ দু'টো সমার্থক। এর অর্থ প্রাচীর বা প্রতিবন্ধক ইকরামা বলেছেন, মানব নির্মিত প্রতিবন্ধককে বলে সাদৃদা এবং সুদ্দা বলে প্রাকৃতিক অন্তরায়কে। এখানে “সাদ্দাইনি' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে দুই বৃহৎ পর্বতের মধ্যবর্তী ওই স্থানকে, যেখানে তিনি ইয়াজুজ-মাজুজের প্রতিরোধের উদ্দেশ্যে নির্মাণ করে দিয়েছিলেন একটি সুবৃহৎ প্রাচীর । উল্লেখ যে, ওই সুবৃহতৎ প্রাটীরটি নির্মিত হয়েছিলো আর্মিনিয়া ও আজারবাইজানে । ইবনে মুনজিরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস এরকমই বলেছেন। কোনো কোনো বিদ্জ্জন মন্তব্য করেছেন, তুরস্কের শেষ প্রান্তে রয়েছে দু'টি বৃহৎ পর্বতমালা । ওই পর্বতমালার অপর পাশে রয়েছে ইয়াজুজ-মাজুজদের বসবাস। আলোচ্য আয়াতে ওই পর্বতমালার কথাই বলা হয়েছে। এই মন্তব্যটি উল্লেখ করেছেন সাঈদ ইবনে মানসুর তার 'সুনান' গ্রন্থে এবং ইবনে জারীর, ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম তাদের আপনাপন তাফসীরে । “মিনদূনিহিমা' অর্থ দুই পর্বতের মধ্যবর্তী স্থানে। 'লা ইয়াফ্কৃহুনা কৃওলা' অর্থ যারা তার কথা একেবারেই বুঝতে পারছিলো না। হজরত ইবনে আব্বাস বলেছেন, তাদের কথা অন্য অঞ্চলের লোক বুঝতো না । তারাও বুঝতো না অন্য এলাকার লোকের ভাষা । তাফসীরে ৩২৫ ॥॥॥॥ 20100118.0] ৫
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।