এর পরের আয়াতে (৮৮) বলা হয়েছে__ “তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো ।' এখানে “ইউস্রা' শব্দটির অর্থ সহজ বা নয্র। মুজাহিদ বলেছেন শব্দটির অর্থ উত্তম । আলোচ্য আয়াতের মাধ্যমে একথা প্রমাণিত হয় যে, আল্লাহ্ জুল-কারনাইনকে প্রত্যাদেশের মাধ্যমে বিশ্বাসী ও সৎকর্মশীলদের প্রতি ন্ম্ আচরণের নির্দেশ দিয়েছেন। এরকম নির্দেশ সাধারণতঃ নবীদেরকে দেয়া হয়ে থাকে । সুতরাং তিনি ছিলেন প্রকৃত অর্থে প্রত্যাদেশপ্রাপ্ত নবী । বাগবী লিখেছেন, প্রকৃত কথা এই যে তিনি নবী ছিলেন না । আলোচ্য আয়াত সমূহের নির্দেশগুলো তাকে প্রত্যাদেশ বা ওহীর মাধ্যমে দেয়া হয়নি। দেয়া হয়েছিলো ইলহামের মাধ্যমে ৷ যেমন আল্লাহ্র অলীগণকে দেয়া হয়ে থাকে । আমি বলি, সম্ভবতঃ তিনি কোনো নবীর মাধ্যমে আলোচ্য আয়াত সমূহের প্রত্যাদেশগুলো পেয়েছিলেন। অথবা কোনো নবী প্রত্যাদেশগুলোর দায়িত্ব দিয়ে তাকে নির্বাচন করেছিলেন প্রতিনিধিরূপে । এভাবে তাকে নবীর প্রতিনিধি স্বরূপ দায়িত্ব গ্রহণ করতে হয়েছিলো সত্য ধর্ম প্রচারের । এর পরের আয়াতে (৮৯) বলা হয়েছে__- “আবার সে এক পথ ধরলো ।' একথার অর্থ জুলকারনাইন এবার যাত্রা করলেন অন্য এক রাজ্যের দিকে । এর পরের আয়াতে (৯০) বলা হয়েছে চলতে চলতে যখন সে সূর্যোদয়স্থলে পৌছলো, তখন সে দেখলো তা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে, যাদের জন্য সূর্যতাপ থেকে আত্মরক্ষার কোনো অন্তরায় আমি সৃষ্টি করিনি । একথার অর্থ--_ জুলকারনাইন এবার পথ চলতে শুরু করলেন পূর্ব দিকে । চলতে চলতে পৃথিবীর পূর্বপ্রান্তে পৌছে তিনি দেখতে পেলেন এক জনপদ । বিস্ময়ের সঙ্গে আরো দেখলেন জনপদবাসীদের শরীর ও সূর্যের মধ্যে কোনো আড়াল নেই। অর্থাৎ তাদের ঘরবাড়ী যেমন নেই, তেমনি নেই কোনো পোশাক আশাক। সভ্য সমাজের সঙ্গে তারা সম্পূর্ণরূপে সম্পর্কচ্যুত। এর পরের আয়াতে (৯১)বলা হয়েছে __ প্রকৃত ঘটনা এটাই'। একথার অর্থ__ জুল-কারনাইনের পশ্চিম ও পূর্বের এই অভিযানের মধ্যেই বিবৃত হয়েছে প্রকৃত কাহিনী । অর্থাৎ এজগতে তার কর্তৃত্ব বিস্তৃত করে দেয়া হয়েছিলো পৃথিবীর উভয় প্রান্ত পর্যন্ত । অথবা কথাটির অর্থ এরকমও হতে পারে যে_- তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তের অধিবাসীদের সঙ্গে একই রকম আচরণ করেছিলেন। সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে দিয়েছিলেন শাস্তি এবং বিশ্বাসী ও সৎকর্মশীলদের সঙ্গে করেছিলেন সদয় আচরণ। এটাই হচ্ছে প্রকৃত ঘটনা । আবার কথাটির মর্মার্থ এরকম হওয়া সম্ভব যে__ পৃথিবীর পশ্চিম প্রান্তে জুল-কারনাইন যেভাবে সূর্যকে পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখেছিলেন, সে রকমই কর্দমাক্ত জলধি থেকে পৃথিবীর পূর্বপ্রান্তে সূর্যকে উদিত হতেও দেখেছিলেন তিনি । কিংবা মর্মার্থ হবে__ জচসীরেমাহহারী৬২৪ ||||||| 2|100118,00
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।