“সে তথায় এক সম্প্রদায়কে দেখতে পেলো এ সম্পর্কে বায়যাবী লিখেছেন, ওই মহাসমুদ্বের পাড়ে বাস করতো চামড়ার পোশাক পরিহিত একদল সত্যপ্রত্যাখ্যানকারী। জোয়ারের সময় সমুদ্ধ থেকে যে সকল মৃত মাছ ও সামুদ্রিক প্রাণী তটভূমিতে এসে আটকে যেতো, সেগুলোকেই ভক্ষণ করতো তারা। এরপর বলা হয়েছে__ “আমি বললাম, হে জুল-কারনাইন! তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো।' একথার অর্থ_ আমি প্রত্যাদেশ করলাম, হে জুল-কারনাইন! তুমি ওই সম্প্রদায়কে সত্য ধর্মের প্রতি আহ্বান জানাও । যদি তারা তোমার আহ্বানকে প্রত্যাখ্যান করে, তবে তাদেরকে শাস্তি দাও। আর যদি তোমার আহ্বানকে গ্রহণ করে তারা ইমানদার হয়ে যায়, তবে তাদের প্রতি প্রদর্শন করো সদয় আচরণ । তাদেরকে শিক্ষা দাও আল্লাহ্র বিধান । এখানে “ইমৃমা” শব্দটি ব্যবহৃত হয়েছে “তাকসীম' (ভেদ) এর জন্য। প্রত্যাখ্যানের জন্য নয়। যেমন এই আয়াতে 'আও' শব্দটি ব্যবহৃত হয়েছে তাকসীমের (বিভেদ সৃষ্টির লক্ষে) জন্য__ ইন্নামা জাযাউ প্লাজীনা ইউহারি- বুনাল্লহা ওয়া রসুলাহু ওয়া ইয়াসআ'ওনা ফীল আবদ্ধি ফাসাদান আইম়্যুক্ত্তালু আও ইউসাল্লাবু আও তুক্াত্ত্বাআ' আইদীহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউন্ফাও মিনাল আরদি (বিভিন্ন অবস্থার জন্য বিভিন্ন রকম বিধান; যদি তারা তওবা করে নেয়, তাহলে তাদেরকে ক্ষমা করো; আর যদি তারা সত্যপ্রত্যাব্যানের উপর অনড় থাকে, তাহলে তাদেরকে শাস্তি দান করো)। কোনো কোনো আলেম মনে করেন, এখানে “ইম্মা' পদটি বিয়োজক অব্যয় । এক্ষেত্রে বক্তব্য বিষয়ে কর্তার ইচ্ছার স্বাধীনতা সন্নিহিত থাকে। অর্থাৎ আল্লাহ্ জুলকারনাইনকে এখানে এই স্বাধীনতা দিয়েছেন যে তিনি ওই সম্প্রদায়ের লোককে হত্যা করতে পারবেন অথবা দিতে পারবেন সত্য ধর্মের দাওয়াত । কেউ কেউ বলেছেন, জুল-কারনাইনকে এখানে এই মর্মে স্বাধীনতা দেয়া হয়েছে যে, তিনি তাদেরকে হত্যা করবেন অথবা করবেন বন্দী। হত্যা অপেক্ষা বন্দীত্বতো উত্তম। তাই শেষে বলা হয়েছে__ অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। এর পরের আয়াতে (৮৭) বলা হয়েছে__ “সে বললো, যে কেউ সীমালংঘন করবে আমি তাকে শান্তি দিবো, অতঃপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন।' একথার অর্থ___ আল্লাহ্র নির্দেশ পাওয়ার পর জুল-কারনাইন তাদেরকে সত্যধর্মের প্রতি আহ্বান জানালেন এবং বললেন, আমার এই আহ্বান যে গ্রহণ করবে না, সে সীমালংঘনকারী । আমি তাকে শাস্তি দিবো। কারণ সে সত্যপ্রত্যাখ্যানকারী । সত্যপ্রত্যাখ্যানকারীদের পা মৃত্যুদণ্ড অনিবার্ধ । আর মৃত্যুদণ্ডের পরেও তাদের রক্ষা নেই। মৃত্যু-উত্তর ভাত রিকি বে কি পাতি ॥॥||||.21100119,0। অকাল সা্য৩২৩
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।