Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

রজনীও ছিলো তার জন্য দিবসের মতো আলোকময়। "পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম' কথাটির মরার্থ এরকমই । অর্থাৎ পৃথিবীতে তার পরিভ্রমণ ছিলো অত্যন্ত সহজ। তার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিলো পৃথিবীর সকল পথ । ফলে দিবস-রজনী অথবা খতুবিবর্তন তার চলার পথে কোনো প্রতিবন্ধকতা রচনা করতে পারতো না। এরপর বলা হয়েছে__ 'এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম ।' একথার অর্থ_ আমি তাকে দান করেছিলাম তার অভিলাষ ও উদ্দেশ্য পূরণের সকল পন্থা ও মাধ্যম। অর্থাৎ তার প্রয়োজন সমূহ আমি কখনো অপূর্ণ রাখতাম না। এরকমও অর্থ হতে পারে যে, যুদ্ধ ও বিজয়ের জন্য যা কিছু প্রয়োজন হয়, তার সকল কিছুই আমি দান করেছিলাম তাকে । কেউ কেউ আলোচ্য বাক্যের মর্মার্থ করেছেন এরকম__ আমি পৃথিবীর দুই প্রান্তকে করে দিয়েছিলাম তার নিকটবর্তী । বাগবী ও হাসান বসরী এখানকার “সাবাবান' কথাটির অর্থ করেছেন “বালাগান' । অর্থাৎ লক্ষ্যস্থলে পৌছানোর সকল উপকরণ আমি দান করেছিলাম তাকে । এর পরের আয়াতে (৮৫) বলা হয়েছে___ “ফাআত্বাআ' সাবাবান' (সে এক পথ অবলম্বন করলো)। একথার মর্মার্থ_ অতঃপর উদ্দিষ্ট গন্তব্যে পৌছানোর জন্য তিনি যাত্রা শুরু করলেন এবং পৌছেও গেলেন । যেমন বলা হয়__ “মাধিল্তু ইত্তাবা'তুহ্‌ হাত্তা আতবা'তুহ্‌' (আমি সর্বদাই তার অনুসরণ করেছি, এমন কি তার নিকটে পৌছেও গিয়েছি)। এরকম অর্থ বর্ণনা করেছেন রুমী, আল আসমায়ী থেকে। “সাবাবান' কথাটির অর্থ এখানে পথ । অর্থাৎ পশ্চিম দিকের পথ । হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন অবস্থানস্থল, মঞ্জিল । এর পরের আয়াতে (৮৬) বলা হয়েছে__ “চলতে চলতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌছালো, তখন সে সূর্যকে এক পরংকিল জলাশয়ে অস্তগমন করতে দেখলো এবং সে তথায় এক সম্প্রদায়কে দেখতে পেলো ।' এখানে 'হামিয়াতিন' অর্থ পঙ্কিল, কর্দমাক্ত । বাগবী লিখেছেন, একবার হজরত মুয়াবিয়া হজরত কা'ৰ আহবারকে জিজ্ঞেস করলেন, সূর্য কীভাবে অন্তমিত হয়? তওরাতে তোমরা এ সম্পর্কে কোনো কিছু দেখেছো নাকি? তিনি বললেন, তওরাতে লেখা রয়েছে, সূর্য অস্তমিত হয় পানি ও কাদার মধ্যে । বায়যাবী লিখেছেন, সম্ভবতঃ জুল-কারনাইন পৌছে গিয়েছিলেন কোনো মহাসাগরের পাড়ে এবং সূর্যকে অস্তমিত হতে দেখেছিলেন মহাসাগরের অগাধ জলরাশির মধ্যে । তার ওই দৃষ্টিকোনকেই উল্লেখ করা হয়েছে আলোচ্য আয়াতে এভাবে__ সে সূর্যকে এক পক্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখলো । কুতাইবিও এরকম বলেছেন। তাফসীরে মাযহারী/৩২২ টু |1|1.01100119,001

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।