করেছিলেন তিনি (সম্ভবতঃ একথার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার সুদান রাজ্য ও রোম)। ৪. তিনি স্বপ্নে দেখেছিলেন, তিনি আকড়ে ধরে রয়েছেন সূর্যের দুই প্রান্ত । ৫. তার মন্তকে ছিলো শিগসদৃশ অতীব সুন্দর দু'টি কেশ গুচ্ছ। ৬. জুলকারনাইন অর্থ দুই শিঙ বিশিষ্ট । ওই শিঙ দু'টোকে তিনি ঢেকে রাখতেন পাগড়ি দিয়ে। ইউনুস ইবনে ওবাইদ সূত্রে ইবনে আবদুল হাকাম এবং কাতাদা সূত্রে শীরাজী এরকম বিবরণ উপস্থাপন করেছেন। আবু তুফাইলের বর্ণনায় এসেছে, জুল-কারনাইন সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে হজরত আলী বলেছিলেন, তিনি মানুষকে আল্লাহ্র ভয় প্রদর্শন করতেন। একবার তার সম্প্রদায়ের লোকেরা তার মাথার ডানপাশে আঘাত করলো । ফলে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু আল্লাহ্ তাঁকে পুনরায় জীবিত করে দিলেন। তিনিও পুনরায় আল্লাহকে ভয় করার উপদেশ দিতে লাগলেন। এবার তার গোত্রের লোকেরা আঘাত করলো তার মাথার বাম পাশে। এর ফলে পুনরায় তিনি মৃত্যুমুখে পতিত হলেন। কিন্ত আল্লাহ্ তাকে পুনরায় জীবিত করে দিলেন। ওই দুই আঘাতের কারণে তার মাথার ডান ও বাম দিক শিউ এর মতো উঁচু হয়ে উঠেছিলো । আজজুনুদ গ্রন্থে আহমদ এবং আল উজমা গ্রন্থে ইবনে মুনজির, ইবনে আবী হাতেম ও আবু শায়েখ আবৃল ওরাকা সূত্রে বর্ণনা করেছেন, হজরত আলীকে একবার জিজ্ঞেস করা হলো জুল-কারনাইনের শিঙ দু'টো কেমন ছিলো? তিনি বললেন, তোমরা কি মনে করেছো শি দু'টো ছিলো সোনা অথবা রূপার? না, এমন নয়। তিনি ছিলেন একজন নবী । আল্লাহ্ তাকে প্রেরণ করেছিলেন মানুষকে পথ প্রদর্শনের জন্য ৷ তিনি যথারীতি মানুষকে আহ্বান জানাতেন আল্লাহর পথে । সত্যপ্রত্যাখ্যানকারীরা একবার তার মস্তকের বাম পাশে আঘাত করলো । ফলে তিনি প্রাণ হারালেন। কিন্তু আল্লাহ্ তাকে জীবন দান করলেন এবং মানুষকে পুনরায় সত্য পথের দিকে আহ্বান জানানোর নির্দেশ দিলেন। তিনিও যথারীতি নির্দেশ প্রতিপালন করে চললেন। এবার তার গোত্রের লোকেরা আঘাত করলো মস্তকের ডান পাশে । ফলে তিনি পরলোক গমন করলেন। আল্লাহ্ তার নাম রেখেছিলেন জুলকারনাইন। অতঃপর আল্লাহপাক পরের আয়াতাংশে রসুল স. কে আজ্ঞা করলেন__ “হে নবী! আপনি বলুন; তার ইতিবৃত্ত থেকে কিছু অংশ আমি আবৃত্তি করছি।' এর পরের আয়াতে (৮৪) বলা হয়েছে__ “আমি পৃথিবীতে তাকে কর্তৃত দিয়েছিলাম।' বাগবী লিখেছেন, হজরত আলী বলেছেন, মেঘমালাকে তার অধীন করে দেয়া হয়েছিলো । তিনি ইচ্ছে করলে মেঘের উপরে আরোহণ করে ভ্রমণ করতে পারতেন। তার জন্য আলোককে প্রশস্ত করে দেয়া হয়েছিলো । অর্থাৎ |||. 2|100118,0] অম্সীল মাহ!
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।