Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচছে__ হে আমার রসুল! মন্কার মুশরিক অথবা মদীনার ইহুদীরা আপনার নবুয়তের সত্যতা যাচাই করার জন্য আপনাকে জুল- কারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে । আপনি তাদেরকে বলুন, আমি তোমাদের নিকট তার বিষয়ে বর্ণনা করবো । বাগবী লিখেছেন, কোনো কোনো আলেম বলেছেন, জুল-কারনাইনের আসল নাম ছিলো মারযুবান বিন মারযিয়্যাহ। তিনি ছিলেন গ্রীস দেশীয় এবং ছিলেন হজরত নুহের বংশধর । কেউ কেউ বলেছেন, তিনি ছিলেন রোমের অধিবাসী এবং তাঁর নাম ছিলো সেকেন্দার বিন কিবলিস বিন ফিলকাওস । আমার মতে শেষোক্ত উক্তিটি অধিকতর বিশুদ্ধ। শীরাজী তার আলআলকাব গ্রন্থে এবং ইবনে ইসহাক, ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম তাদের আপনাপন বর্ণনায় উল্লেখ করেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বাহ্‌ ছিলেন একজন শ্রেষ্ঠ ইতিহাস বিশারদ; তার মতে জুল- কারনাইন ছিলো রোমীয়। তিনি ছিলেন তার বৃদ্ধ পিতার একমাত্র সম্তান। তার আর এক নাম ছিলো সেকেন্দার। ইবনে মুনজির উল্লেখ করেছেন, কাতাদা বলেছেন, সেকেন্দার ও জুল-কারনাইন একই ব্যক্তি । বাগবী লিখেছেন, জুল-কারনাইন নবী ছিলেন কিনা, সে সম্পর্কে রয়েছে বিস্তর মতপ্রভেদ। কেউ কেউ বলেছেন, তিনি ছিলেন নবী। আবু তুফাইল বর্ণনা বললেন, তিনি নবী অথবা বাদশাহ কোনোটাই ছিলেন না। ছিলেন পুণ্যবান। তিনি আল্লাহকে ভালোবাসতেন এবং আল্লাহ্‌ও ভালোবাসতেন তাকে । তিনি ছিলেন বিশুদ্ধ অন্তর বিশিষ্ট এবং আল্লাহ্‌র সতত অনুগত । আল্লাহ্‌ তাকে দান করেছিলেন কল্যাণ । ইবনে মারদুবিয়া সালেম বিন আবীল জাআ"দ সূত্রে উল্লেখ করেছেন, হজরত আলীর নিকটে একবার জিজ্ঞেস করা হলো, জুল-কারনাইন কি নবী ছিলেন? তিনি বললেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, জুল-কারনাইন ছিলেন আল্লাহ্‌র একান্ত অনুগত এক বান্দা। আল্লাহ্‌ তার বিশুদ্ধচিত্ততার যথাধথ বিনিময় দান করেছেন। বাগবী আরো লিখেছেন, হজরত ওমর একবার শুনলেন, একলোক আরেক লোককে জুল-কারনাইন বলে ডাকছে। তিনি তখন বললেন, তোমরা পয়গম্বরের নামে নাম রেখেও সন্তুষ্ট হতে পারলে না। এখন আবার নিজেদের নাম রাখতে শুরু করছো ফেরেশতাদের নামে । অধিকাংশ আলেমের ধারণা জুল-কারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ রাষ্ট্রনায়ক | তার নামকরণ প্রসঙ্গে বাগবী উল্লেখ করেছেন বেশ কয়েকটি অভিমত । যেমন___ ১. পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন । ২. তিনি ছিলেন রোম ও পারস্য রাজ্যের স্ম্রাট । ৩. আলো ও অন্ধকার দু'দিকেই ভ্রমণ তাফসীরে মাযহারী/৩২০ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।