কেবলই আল্লাহ্র । তিনি যাকে ধ্বংস করতে চান, সে অবশ্যই ধ্বংস হয়। তোমরা বেচে গিয়েছো বলে আবার একথা মনে কোরো না যে, তোমরা আল্লাহ্র প্রিয়পাত্র । কখনোই নয়। দুনিয়ায় অধিক পাপ অর্জনের জন্য এবং সেই পাপের কারণে আখেরাতে আরো অধিক শাস্তি দানের জন্যই তোমাদেরকে আপাততঃ অব্যাহতি দেয়া হয়েছে। তোমরা এবার স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবে। তোমাদের দেশবাসীকে জানাবে আল্লাহ্র শাস্তি কতো ভয়াবহ । এটাই এখন তোমাদের কাজ । কাজটি জরুরী বিধায় তোমাদেরকে ছেড়ে দেয়া হলো। নতুবা তোমাদেরকে আমি এই মুহূর্তে হত্যা করতাম । হে ইরাকাধিপতি! একথাটিও উত্তমরূপে অবগত হও যে, তুমি ও তোমার সাথীদের রক্ত আল্লাহতায়ালার নিকটে কীট-পতঙ্গের রক্তের চেয়েও মূল্যহীন। এরপর বাদশাহর হুকুমে তাদের গলায় শিকল পরানো হলো এবং সম্তর দিন ধরে ঘোরানো হলো বায়তুল মাকদিস ও ইলইয়ার চার পাশে । প্রতিদিন তাদেরকে খেতে দেয়া হতো দু'টো করে যবের রুটি । এরকম অপমানের কারণে সাখারীব একদিন বাদশাহকে বললো, আপনি যে দুর্যবহার আমার সঙ্গে করছেন, তার চেয়ে আমার মৃত্যুই ছিলো শ্রেয়ঃ। বাদশাহ সাখারীব ও তার সঙ্গীদেরকে বধ্যভূমিতে পাঠালেন। তখন আল্লাহতায়ালা তার প্রিয় নবী হজরত শা'ইয়াকে প্রত্যাদেশ করলেন, বাদশাহ্্কে বলো, সে যেনো সাখারীব ও তার অনুচরদেরকে মুক্তি দেয় । সম্মানের সঙ্গে তাদেরকে পাঠিয়ে দেয় তাদের স্বদেশে । তারা গিয়ে তাদের দেশবাসীকে ভয় দেখাবে । হজরত শা*ইয়া বাদশাহ্্কে আল্লাহ্র এ নির্দেশ জানালেন। বাদশাহ্ নির্দেশ পালন করলেন। সসম্মানে তাদেরকে পাঠিয়ে দিলেন ইরাকে। সাখারীব ও তার সাথীরা দেশে ফিরে গিয়ে লোকদেরকে ডেকে সেনাবাহিনীর দুরবস্থার কথা জানালো । গণক ও জ্যোতির্বিদেরা বললো, মহামান্য স্ম্রাট! আমরা তো আগেই আপনাকে বায়তুল মাকদিস অভিযানে যেতে নিষেধ করেছিলাম । বলেছিলাম, তাদের মধ্যে রয়েছে আল্লাহ্র নবী ৷ নবীর কাছে আল্লাহ্র পক্ষ থেকে প্রত্যাদেশ আসে । আর নবীর অনুসারীরা আল্লাহ্র সাহায্যপ্রাপ্ত | কিন্তু আপনি আমাদের কথায় কর্ণপাত করেননি । এ ঘটনার পর সাখারীব বেঁচেছিলো মাত্র সাত বছর। মৃত্যুর পূর্বে সে তার প্রপৌত্র বখতে নসরকে তার স্থলাভিষিক্ত করে গেলো । বখতে নসরও ছিলো তার পিতামহের একনিষ্ঠ অনুসারী । সে রাজ্য শাসন করেছিলো সতেরো বছর। ওদিকে বনী ইসরাইলদের বাদশাহর অন্তিম যাত্রার সময় হয়ে এলো । কিন্তু তার পরকালের যাত্রার আগেই রাজ্য জুড়ে দেখা দিলো বিশৃংখলা। ক্ষমতা দখলের প্রতিদ্বন্ৰিতায় লিপ্ত হলো বনী ইসরাইলেরা । শুরু হয়ে গেলো অশান্তি, খুন, খুনের পর খুন। নবী শা'ইয়া তাদেরকে সদুপদেশ দান করলেন। কিন্তু তার কথার প্রতি তাফসীরে মাযহারী/৩২ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।