0 উহারা তোমাকে জুল-কারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে। বল,আমি তোমাদিগের নিকট তাহার বিষয় বর্ণনা করিব ।' 0) আমি তাহাকে পৃথিবীতে কর্তৃত দিয়াছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করিয়াছিলাম। 00 সে এক পথ অবলম্বন করিল। 03 চলিতে চলিতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌছিল তখন সে সূর্যকে এক পংকিল জলাশয়ে অস্তগমন করিতে দেখিল এবং সে তথায় এক সম্প্রদায়কে দেখিতে পাইল । আমি বলিলাম, “হে জুল্কারনাইন! তুমি ইহাদিগকে শাস্তি দিতে পার অথবা ইহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিতে পার।' 0) সে বলিল, 'যে-কেহ সীমা লংঘন করিবে আমি তাহাকে শাস্তি দিব, অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে এবং তিনি তাহাকে কঠিন শাস্তি দিবেন ।" (2 “তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাহার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তাহার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলিব ।' (0 আবার সে এক পথ ধরিল, 03 চলিতে চলিতে যখন যে সূর্যোদয়স্থলে পৌছিল তখন সে দেখিল উহা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হইতেছে যাহাদিগের জন্য সূর্য তাপ হইতে আত্মরক্ষার কোন অন্তরাল আমি সৃষ্টি করি নাই; 0) প্রকৃত ঘটনা ইহাই তাহার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। (00 আবার সে এক পথ ধরিল, 0 চলিতে চলিতে সে যখন পর্বতপ্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌছিল তখন তথায় সে এক সম্প্রদায়কে পাইল যাহারা তাহার কথা একেবারেই বুঝিতে পারিতেছিল না। 7) উহারা বলিল, “হে জুল্কারনাইন। ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিতেছে, আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদিগের ও উহাদিগের মধ্যে এক প্রাচীর গড়িয়া দিবে?" 72) সে বলিল, “আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়াছেন তাহাই উৎকৃষ্ট; সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য কর, আমি তোমাদিগের ও উহাদিগের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়িয়া দিব ।" 03) 'তোমরা আমার নিকট লৌহ পি সমূহ আনয়ন কর' অতঃপর মধ্যবর্তী ফাকাস্থান পূর্ণ হইয়া যখন লৌহস্তুপ দুই পর্বতের সমান হইল তখন সে বলিল, তোমরা হাপরে দম দিতে থাক ।' যখন উহা অগ্নিবৎ উত্তপ্ত হইল তখন সে বলিল, *তোমরা গলিত তাম্্র আনয়ন কর আমি উহা ঢালিয়া দিই ইহার উপর ।' | 9|]100]] 9,001 ম্লান মমহারী৩১৯
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।