Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখ করেছেন। হাকেম তার মুসতাদরাকে হজরত আনাস থেকে বর্ণনা করেছেন, রসুল স. এর মহাপ্রস্থানের পর উপস্থিত হলেন এক অপরিচিত ব্যক্তি । তিনি ছিলেন শ্বেতশুত্র শবাশ্রু বিশিষ্ট, স্থুলকায় ও সুদর্শন। কিছুক্ষণ নীরবে অশ্রুবিসর্জন করলেন তিনি। তারপর সাহাবীগণের দিকে তাকিয়ে বললেন, যুসিবতের সান্তনা, হৃত সম্পদের বিনিময় এবং প্রস্থানিত ব্যক্তিত্রে স্থলাভিষিক্তি রয়েছে কেবল আল্লাহর নিকটে । সুতরাং তার দিকেই সকলে প্রত্যাবর্তনোদ্যত হও। তিনি তো দেখছেন, তোমরা কীরূপ বিপদগ্রস্ত । প্রতীক্ষা করো, এ শোক কখনো দূর হবার নয়। একথা বলেই তিনি চলে গেলেন। হজরত আবু বকর ও হজরত আলী বললেন, ইনি হজরত খিজির । অতি প্রসিদ্ধ । সুতরাং বলা যেতে পারে, তিনি এখনো জীবিত । কিন্তু তিনি যদি জীবিতই থাকতেন, তবে রসুল স. এর মহিমময় সাহচর্য গ্রহণ করলেন না কেনো? রসুল স. তো সকলের জন্য প্রেরিত বার্তা-বাহক। তাহলে হজরত খিজির এর ব্যতিক্রম হন কী করে? কীভাবে তিনি রসুল স. এর মহান সংসর্গ থেকে বিরত থাকতে পারেনঃ আর রসুল স. তো স্পষ্ট করেই বলেছেন, আমার যুগে নবী মুসাও যদি জীবিত থাকতেন, তবে আমার অনুসারী হওয়া ভিন্ন তার কোনো উপায় থাকতো না। হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ থেকে হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ ও বায়হাকী । স্মরণ করা যেতে পারে যে, হজরত ঈসার পুনরাবির্ভাব ঘটলে তিনিও হবেন উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত । রসুল স. এর বিশিষ্ট প্রতিনিধি ইমাম মেহেদীর পশ্চাতে তিনি নামাজও আদায় করবেন। হজরত জাবের ইবনে 2 নি ভন দু | উল্লেখ্য যে, এ প্রসঙ্গে হজরত মোজাদ্দেদে আলফেসানির একটি বিস্ময়কর বর্ণনা রয়েছে। তিনি বলেছেন___ আমার নিকটে যখন হজরত খিজির জীবিত না মৃত সে সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন আমি আল্লাহ্‌র প্রতি পরিপূর্ণরূপে মনোনিবেশ করলাম এবং প্রার্থনা করলাম একটি সুষ্ঠু সমাধান । এরপর ধ্যানমগ্ন অবস্থায় দেখলাম আমার সামনে দণ্ডায়মান হজরত খিজির । আমি তার সম্পর্কে জানতে চাইলাম । তিনি বললেন আমি ও ইলিয়াস উভয়েই মৃত। তবে আল্লাহ্‌ আমাদের রূুহকে এমনভাবে শক্তি দান করেছেন যে, আমরা পার্থিব দেহ বিশিষ্টদের মতো পথ-্রষ্টকে পথের সন্ধান ও বিপদগ্রস্তকে সাহায্য করতে পারি, যদি আল্লাহ্‌ তা চান। যারা ইলমে লাদুন্রী প্রাপ্ত, তাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ মৈত্রী । আর আমরা আল্লাহ্‌র হুকুমে কুতুবে মাদারের সাহায্যকারী । কৃতুবে মাদার হচ্ছেন মাদারে আলম । তার অস্তিত্বের বরকতে সুসম্পন্ন হয় মহাবিশ্বের ব্যবস্থাপনা । তিনি অবস্থান করেন ইয়েমেন দেশে । আর তিনি শাফেয়ী মাজহাবের অনুসারী । আমরা তাকে সাহায্য করি বলে আমাদেরকেও ইমাম শাফেয়ী মাজহাব অনুসারে নামাজ পড়তে হয়। তাফসীরে মাযহারী/৩১৭ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।