Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কখনো করেছেন সম্পূর্ণরূপে মাধ্যম বিবর্জিত। এতে করে বুঝা যায়, আল্লাহ্‌র পরিচয়প্রাপ্ত ব্যক্তিগণের হাল বা অবস্থা বিভিন্ন রকমের হয়। কখনো তাদের দৃষ্টি নিবদ্ধ হয় মধ্যস্থৃতার প্রতি, কখনো মধ্যস্থতা ও মধ্যস্থৃতাহীনতার মিশ্রণের প্রতি, আবার কখনো সম্পূর্ণরূপে মধ্যস্থতা বিবর্জিত অবস্থার প্রতি । এরপর বলা হয়েছে___ “আমি নিজ থেকে কিছু করিনি । এটাই, তুমি যে বিষয়ে ধৈর্য-ধারণে অপারগ হয়েছিলে তার ব্যাখ্যা ।' বাগবী লিখেছেন, বিদায় বেলায় হজরত মুসা বললেন, আমাকে কিছু উপদেশ দান করুন। হজরত খিজির বললেন, অপরের নিকটে জ্ঞান প্রদর্শনের জন্য জ্ঞান অন্বেষণ করবেন না। জ্ঞান অন্বেষণ করবেন জ্ঞানানুযায়ী আমল করবার জন্য । বায়যাবী লিখেছেন, নিজের জ্ঞান সম্পর্কে অহংকার না করা, কোনো কিছু পছন্দ না হলে তা অস্বীকার করার জন্য ব্যস্ত হয়ে না পড়া, এমতো ধারণা রাখা যে, ওই অপছন্দনীয় বিষয়ের ভিতরেও কোনো না কোনো সৃষ্ষ্ম বাস্তবতা নিহিত থাকতে পারে__ এসকল কিছু হচ্ছে বর্ণিত ঘটনাবলীর শিক্ষা। আমি বলি, শিক্ষক যদি আলেম, মুত্তাকী ও ধর্মপ্রাণ হয়, আর তার মতবাদ যদি অবিশুদ্ধ হয়, তবে তার কথাকে তাৎক্ষণিকভাবে অস্বীকার করা অনুচিত। শিক্ষকের প্রতি হওয়া উচিত সতত শ্রদ্ধাবনত। কথা-বার্তা ও আচরণকে করা উচিত মার্জিত ও শোভন । ক্রটি দৃষ্টিগোচর হলে আদব সহকারে তাকে সচেতন করা এবং ক্রুটি গুরুতর না হলে তা উপেক্ষা করাই সমীচীন। যদি তার মাধ্যমে বার বার দোষ প্রকাশিত হতে থাকে, তবে সসম্ভ্রমে তাকে পরিত্যাগ করে অন্যত্র গমন করাই ছাত্রের কর্তব্য । হজরত মুসা ও হজরত খিজিরের ঘটনার মধ্যে রয়েছে এই সকল শিক্ষা। হজরত খিজির জীবিত না মৃতঃ বাগবী লিখেছেন, এ সম্পর্কে আলেমগণ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, হজরত খিজির ও হজরত ইলিয়াস এখনো জীবিত । প্রতিবছর হজের সময়ে দু'জনের দেখা-সাক্ষাত হয়। হজরত খিজির পান করেছেন আবে হায়াত। আবে হায়াতের সন্ধানে সম্রাট জুলকারনাইন যখন অভিযান শুরু করেন, তখন হজরত খিজির ছিলেন তার সঙ্গে । বরাবর এক হাত আগে তিনি পথ চলেছিলেন। এভাবে পথ চলতে চলতে একসময় হজরত খিজির পৌছে গিয়েছিলেন আবে হায়াতের ঝর্ণার কাছে। ওই আবে হায়াত বা সঞ্জিবনী সলিলে তিনি অবগাহন করেছিলেন এবং তা পান করে আল্লাহ্র শোকরও আদায় করেছিলেন। কিন্তু সম্রাট জুলকারনাইন পথ হারিয়ে ফেলেছিলেন এবং ফিরে এসেছিলেন নিরাশ হয়ে ৷ অধিকাংশ আলেম মনে করেন, অন্য সকল সৃষ্টির মতো হজরত খিজিরও স্বাভাবিকভাবে পরলোকগমন করেছেন । কেননা আল্লাহ্‌ এরশাদ করেছেন_ “আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরদিন অবশিষ্ট রাখিনি ।' বর্ণিত হয়েছে, একবার ইশার নামাজের পর রসুল স. বললেন, এখন থেকে একশত বছর পরে বর্তমান পৃথিবীর সকল মানুষ তাফসীরে মাযহারী/৩১৬ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।