উল্লেখিত আয়াতে প্রতীয়মান হয় যে__ প্রত্যেক মুসলমান পুণ্যবানদের জন্য অত্যাবশ্যক যে স্বীয় সম্তান-সম্ভতির রক্ষণাবেক্ষণ ও কল্যাণের জন্য যথাসম্ভব চেষ্টা করা। কিন্তু শর্ত হচ্ছে___ তারা যেন আল্লাহ্ দ্রোহী ও কাফের না হয়। যদি তারা কাফের ও আল্লাহ্দ্রোহী হয়, তবে কঠিন শাস্তির যোগ্য হবে। অপরাপর সাধারণ জনগণ থেকে তাদের সন্তান-সন্ততির উপর আরোপ করতে হবে অধিক কঠোরতা । ভবিষ্যতে অবিশ্বাসী হয়ে যাওয়া; এবং তার প্রতিক্রিয়া পিতা মাতার উপর আপতিত হওয়ার আশংকাতেইতো হজরত খিজির হত্যা করেছিলেন ছেলেটিকে । সে কথারই পোষকতা হচ্ছে আলোচ্য আয়াতে । এরপর বলা হয়েছে__- “সুতরাং তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে, তারা বয়োপ্রাপ্ত হোক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করুক ।" “আশাদ্ু' অর্থ এখানে পুরোপুরি বোধশক্তিসম্পন্ন ৷ মানুষ পুরোপুরি শক্তিসম্পন্ন হয় আঠারো বছর বয়সে । আর তার বিবেক-বুদ্ধি পরিপূর্ণরূপে বিকশিত হয় পচিশ বছর বয়সে, এরকম বলেছেন ইমাম আবু হানিফা । এই পরিপূর্ণতাকে বলে “কামালে রূশদ ।' পঁচিশ বছর বয়সে যদি কেউ কামালে রুশদ পর্যন্ত উপনীত না হয়, তবে পরবর্তী জীবনে তা আশা করা বৃথা। কেননা আল্লাহ্ এরশাদ করেছেন__ “তাদের মধ্যে ভালো-মন্দ বিচারের জ্ঞান দেখলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দেবে" । (সুরা নিসা)। আমি বলি, মানুষ কামালে রুশদ (পূর্ণ বিচক্ষণতা) পর্যন্ত পৌছে চল্লিশ বছর বয়সে । যেমন আল্লাহ্ বলেছেন _ “ক্রমে সে পূ্ণশক্তি প্রাপ্ত হয় এবং উপনীত হয় চল্লিশ বছর বয়সে ।' (সুরা আহ্কাফ)। নিজের ইচ্ছাকে সম্পৃক্ত করেছেন। বলেছেন, “আমি ইচ্ছা করলাম নৌকাটিকে ক্রটিযুক্ত করতে ।' বালক হত্যা সম্পর্কে বলেছেন, “অতঃপর আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেনো তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন।' এভাবে তিনি আল্লাহ্র ইচ্ছার সঙ্গে নিজের কাজকে সম্পর্কযুক্ত করেছেন। আর প্রাচীর পুনংপ্রতিষ্ঠার ক্ষেত্রে বলেছেন, “সুতরাং তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে, তারা বয়োপ্রান্ত হোক।' এভাবে দেখা যায় তিনি প্রথম নিজের ইচ্ছাকে এবং তৃতীয় কাজটি সরাসরি আল্লাহ্র ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেছেন। তিনটি কাজই ছিলো কল্যাণকর । কিন্তু প্রথমটিতে কল্যাণের প্রসঙ্গটি ছিলো আপেক্ষিক, তৃতীয়টি ছিলো সরাসরি মঙ্গলজনক এবং দ্বিতীয়টির মধ্যে মিশ্রিত ছিলো ভালো ও মন্দ দু'টোই। এভাবে তিনি তার নিজের ইচ্ছাকে কখনো করেছেন মাধ্যমযুক্ত, কখনো করেছেন মাধ্যম ও মাধ্যমবিহীনতার মিশ্রণ, আবার তাফসীরে মাযহারী/৩১৫ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।