Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পড়ে। কী বিস্ময়! আখেরাতের প্রতি যে আস্থাশীল, সে কীভাবে হয় দায়িত্ববোধ বিবর্জিত এবং কিয়ামতের প্রতি যার প্রত্যয় রয়েছে, সে দুনিয়ার ভোগ বিলাসে পরিতৃপ্তই বা হয় কী করে! আল্লাহ্‌ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ তার প্রেরিত রসুল । তখতার অপর পৃষ্ঠায় লেখা ছিলো__ আমিই আল্লাহ্‌ । আমি এক। আমার কোনো শরীক নেই । আমি ভালো ও মন্দ উতয়ের সৃষ্টিকর্তা ৷ ওই ব্যক্তির অবস্থা কতোই না কল্যাণকর, যার মাধ্যমে আমি প্রসারিত করেছি শুভ ও মহত্তর কর্মকাণ্ড সমূহকে ৷ শিথিলসূত্র পরম্পরায় সুপরিণতরূপে হজরত আবু জর থেকে হাদিসটি বর্ণনা করেছেন বায্যার। ইবনে মারদুবিয়াও হজরত আলী থেকে এরকম বর্ণনা করেছেন এবং বলেছেন, বর্ণনাটি সুপরিণত। কিন্তু খারাবিতী তার কামউল হিরস গ্রন্থে লিখেছেন, বর্ণনাটি আসলে হজরত ইবনে আব্বাসের উক্তি । জুজায বলেছেন, 'কান্জ' শব্দটি যদি এখানে সম্বন্ধপদ মুক্ত রূপে উল্লেখ করা হতো, তবে এর অর্থ কেবল ধনসম্পদের ভাণ্তাই হতো, আর শব্দটিকে যদি সম্বন্ধপদ যুক্ত রূপে উল্লেখ হতো তবে তার অর্থান্তর ঘটতো অবশ্যই । যেমন “কান্জুল ইল্ম' অর্থ জ্ঞান-ভাগ্তার। আলোচ্য বাক্যে শব্দটি ব্যবহৃত হয়েছে অকিচ্ছিন্নরূপে (কান্জুললাহুমা)। অতএব বুঝতে হবে, ওই গুপ্ত ভাগ্তারটি একই সঙ্গে ছিলো পার্থিব ও পারলৌকিক সম্পদের ভাণ্তার । অর্থাৎ স্বর্ণের পাতে লিপিবদ্ধ ছিলো দুর্লভ জ্ঞানের বিবরণ। এরপর বলা হয়েছে___ “তাদের পিতা ছিলো সৎকর্মপরায়ণ ব্যক্তি।' কোনো কোনো আলেম বলেছেন, ওই ব্যক্তির নাম ছিলো কাশাহ্‌। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, কিশোরদ্বয়ের পিতা পুণ্যবান ছিলেন বলেই আল্লাহ্‌ তাদের সম্পদ রক্ষার নিমিত্তে পতনোন্ুখ প্রাটীরটি ঠিক করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন হজরত খিজিরকে । মোহাম্মদ বিন মুনকাদার বলেছেন, যে পুণ্যবান, আল্লাহ্‌ তার সন্তান, সন্তানের সন্তান, গোত্র ও সঙ্গীসাথীদেরকেও হেফাজত করেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, নামাজ পাঠের প্রাক্কালে আমার সন্তান-সন্ততিদের কথা মনে পড়ে । তখন আমি নামাজের পরিমাণ বাড়িয়ে দেই (যেনো নামাজের কারণে হেফাজতে থাকে আমার সন্তানেরা)। এরকমও বর্ণিত হয়েছে যে, ওই পুণ্যবান লোকটি পিতৃহীন কিশোরদ্ধয়ের পিতা ছিলেন না, ছিলেন সপ্তমতম পূর্বপুরুষ । একথায় প্রতীয়মান হয় যে, পুণ্যের প্রতিক্রিয়া প্রবহমান থাকে অধঠস্তন সপ্তম পুরুষ পর্যন্ত । সোলায়মান বিন সালিম সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, পুণ্যবানদের পুণ্যের প্রভাব প্রবহমান থাকে পরবর্তী সাত শতাব্দির উত্তর পুরুষগণের মধ্যে । আর পাপিষ্ঠদের পাপের প্রতিক্রিয়া চলতে থাকে পরবর্তী সাত শতাব্দির বংশধরদের মধ্যে । তাফসীরে মাযহারী/৩১৪ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।