আমি বলি, অভিপ্রেত ও অনভিপ্রেত উভয় ক্ষেত্রে আল্লাহ্র গোপন সিদ্ধান্তকে ভয় করে চলাই প্রকৃত বিশ্বাসীদের স্বভাব । সুতরাং সর্বাবস্থায় রাখতে হবে তার রহমতের প্রত্যাশা । আশ্রয় প্রার্থনা করতে হবে কেবল তারই নিকটে । তার সকল সিদ্ধান্তের প্রতি প্রদর্শন করতে হবে অনুযোগ-অভিযোগহীন সম্ভোষ। শেষোক্ত আয়াতে (৮২) বলা হয়েছে__ “আর ওই প্রাচীরটি, ওটি ছিলো নগরবাসী দুই পিতৃহীন কিশোরের, তার নিম্নদেশে ছিলো তাদের গুপ্তধন ।' বাগবী লিখেছেন, ওই দুই পিতৃহীন কিশোরের নাম ছিলো ইসরাম এবং সরীম। হজরত ইকরামা এখানকার “কান্জুন' শব্দটির অর্থ করেছেন মাল বা সম্পদ। হজরত আবু দারদা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, ওই প্রাচীরের নিচে ছিলো সোনা ও রূপার ভাণ্ডার । হাদিসটি বোখারী উল্লেখ করেছেন তার ইতিহাস গ্রন্থে । হাকেমও হাদিসটির বর্ণনাকারী এবং তিনি বর্ণনাটিকে বিশুদ্ধ বলেও আখ্যা দিয়েছেন। হজরত আবু দারদার বিবরণ উল্লেখ করে তিবরানী লিখেছেন, ওই সময়ের গুপ্ত সম্পদ ছিলো হালাল এবং হারাম ছিলো গণিমতের মাল। কিন্তু আমাদের জন্য গণিমত হালাল ও গ্তপ্তধন হারাম । আমি বলি, জাকাত প্রদান ব্যতিরেকে সম্পদ সঞ্চয় করে রাখা আমাদের শরিয়তে নিষিদ্ধ। তাই আমাদের জন্য গুপ্তধন হারাম। আল্লাহ্ এরশাদ করেছেন _ যারা সোনা রূপা সঞ্চয় করে রাখে এবং আল্লাহ্র রাস্তায় ব্যয় করতে কুষ্ঠিত হয়, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।" হজরত ইবনে আব্বাস ও হজরত ইবনে ওমর বলেছেন, যে সম্পদের জাকাত দেয়া হয়, তা গুপ্তধন নয়, যদিও তা মাটিতে পুতে রাখা হয়। আর জাকাতবিহীন সম্পদ গুপ্তধন তুল্য, মাটিতে পুঁতে রাখা না হলেও । আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, ওই জনপদবাসীদের উপরে জাকাত ফরজ ছিলো না। হজরত আবু দারদা বলেছেন, গুপ্তধন হিসেবে মাটিতে সম্পদ পুঁতে রাখা ছিলো তাদের জন্য হালাল। হজরত সাঈদ ইবনে যোবায়েরের উদ্ধৃতি সহকারে বাগবী লিখেছেন, ওই গুপ্তধন রাখা হয়েছিলো সহীফার আকৃতিতে । সুতরাং বলা যেতে পারে ওই গুপ্তধন ছিলো এলেমের খনি। বিশুদ্ধসূত্র পরম্পরায় হাকেমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, ওই গুপ্তধন স্বর্ণ- রৌপ্যের ছিলো না, ছিলো এলেমের। ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, রবী বিন আনাসও এরকম বলেছেন। ভিন্নসূত্রে বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, গুপ্তধনরূপে মাটিতে ধোধিত ছিলো একটি স্বর্ণের তখতা। ওই তখতায় লেখা ছিলো__ কী আশ্চর্য! যে মৃত্যুকে জানে, সে কীভাবে উল্লসিত হয়। কী আশ্চর্য! যে তকদীরকে মানে, সে কীভাবে বিমর্ষ ও নিরানন্দ হয়। কী বিস্ময়! রিজিক সুনির্ধারিত, একথা যে বিশ্বাস করে সে কীভাবে রিজিকের চিত্তায় পেরেশান হয়ে ু তাকলীরে মাযহারী/৩১৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।