Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

খিজিরের কোনো ভূমিকা ছিলো না। তাই “ইউব্দিলা' ক্রিয়াটির সম্পর্ক ঘটেছে কেবল আল্লাহ্র সঙ্গে । আর “ইউবৃদিলা' এর স্থলে “ইউবাদ্দিলা'ও একটি প্রসিদ্ধ পাঠ (ক্রোত)। কেননা “ইবদাল' ও “তাবদীল' শব্দ দু'টো সমার্থসম্পন্ন । বাগবী লিখেছেন, “তাবদীল' শব্দটি একটি সাধারণ শব্দ। আকৃতিগত ও প্রকৃতিগত উভয় প্রকার পরিবর্তনকে বলে “তাবদীল'। আর 'ইবদাল' বলে বস্তুর অস্তিত্বগত পরিবর্তনকে । বাগবীর এই অভিমতটি ঠিক নয়। ঠিক হলে ভিন্ন পাঠটি এতো প্রসিদ্ধ হতো না। পাঠভিন্নতার কারণে তখন অর্থের মধ্যেও পার্থক্য সূচিত হতো। এরপর বলা হয়েছে__ “যে হবে পবিভ্রতায় মহত্তর ও ভক্তি-ভালোবাসায় ঘনিষ্ঠতর।' এখানে “কুহ্মা' কথাটির অর্থ রহমত। কোনো কোনো আলেম বলেছেন, শব্দটি পরিগঠিত হয়েছে 'রহিমা' থেকে । তাই তারা শব্দটির অর্থ করেছেন নৈকট্য । কাতাদা বলেছেন, শব্দটির অর্থ রক্তের সম্পর্ক রক্ষাকারী, পিতা-মাতার একাত্ত অনুগত ও সেবক। বাগবী লিখেছেন, কালাবী বলেছেন, আল্লাহ্‌ নিহত বালকটির পরিবর্তে তার পিতা-মাতাকে দিয়েছিলেন একটি কন্যাসম্তান। পরবর্তী সময়ে ওই কন্যার পানি গ্রহণ করেছিলেন জনৈক নবী এবং তিনি হয়েছিলেন আর এক নবীর জননী, যিনি পথ প্রদর্শন করেছিলেন একটি বৃহৎ সম্প্রদায়কে । জাফর বিন মোহাম্মদ বলেছেন, ওই পুণ্যময়ী কন্যার বংশে জন্ম নিয়েছিলেন সত্তরজন নবী । ইবনে জুরাইজ বলেছেন, নিহত পুত্রের পরিবর্তে আল্লাহ ওই দম্পতিকে দিয়েছিলেন একজন নেককার সন্তান। ইবনে আবী শায়বা, ইবনে মুনজির এবং ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, আতিয়া বলেছেন, আল্লাহ্‌ তাদেরকে দিয়েছিলেন এক পুণ্যময়ী সম্ভতি, যিনি পরবর্তীতে হয়েছিলেন একজন পয়গম্বরের জনয়িত্রী । হজরত ইবনে আব্বাসও এরকম অভিমত পোষণ করেন। ভিন্ন সূত্রে ইবনে মুনজির ইউসুফ বিন ওমরের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন, আল্লাহ্‌ মৃত বালকের পরিবর্তে ওই দম্পতিকে দান করেছিলেন এক পুণ্যময়ী আত্মজা, যার বংশে জন্মগ্রহণ করেছিলেন অনেক নবী । বোখারী তার ইতিহাসে এবং তিরমিজি ও হাকেম হজরত আবু দারদা থেকে সুপরিণত সূত্রে এরকমই বর্ণনা করেছেন। আর হাকেম বর্ণনাটির সূত্রপরম্পরাকে বিশুদ্ধ বলেই আখ্যা দিয়েছেন। মাত্রাফ বলেছেন, প্রথম সন্তান জন্ম গ্রহণ করলে তার পিতামাতা খুবই খুশী হয়েছিলেন। কিন্তু বালক বয়সে তাকে যখন হত্যা করা হলো, তখন তারা হয়ে পড়েছিলেন শোকাকুল। কিন্তু আল্লাহ্র ইচ্ছার বিরুদ্ধে তারা কোনো অসতোষ প্রকাশ করেননি । তাই আল্লাহ্‌ তাদের গৃহ আলোকিত করে প্রেরণ করেছিলেন এক পুণ্যময়ী কন্যা । অতএব বিশ্বাসবানগণের কর্তব্য হচ্ছে আল্লাহ্‌র ইচ্ছার প্রতি সতত সন্তুষ্ট থাকা । এমতো বিশ্বাস রাখা যে, আল্লাহ্র সকল সিদ্ধান্তই কল্যাণকর । তাফসীরে মাযহারী/৩১২ টু ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।