ছাবেতার প্রতি পতিত হয় “আল মুদিন্ু' নামের প্রতিক্রিয়া, সে হয়ে যায় গোমরাহ্ ও পথত্রষ্ট। এভাবে বহির্জগত হয় অন্তর্জগতের প্রতিবিম্ব বা অনুগত । তাই সকল অবহিত ও দর্শিত বিষয়সমূহকে বলা হয় আল্লাহ্র জ্ঞানের মতো । অর্থাৎ আল্লাহ্র জ্ঞানই মূল এবং সমগ্র সৃষ্টি ওই জ্ঞানের অনুসৃতি মাত্র । সুতরাং যার “মাবদায়ে তা'মুন' (সৃচনাস্থল) আল্লাহ্র “আল মুঘিব্ু' নামের প্রতিবিশ্ব-প্রভাবিত, পথন্রষ্ট হতে সে বাধ্য । আর যার মাবদায়ে তা"যুন আল্লাহ্র “আল হাদী" নামের প্রতিবিষ্ব- প্রভাবিত, হেদায়েত লাভও তার জন্য অনিবার্য । এ কারণেই রসুল স. বলেছেন, প্রত্যেকের জন্য ওই পথকে সহজ করে দেয়া হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যে ব্যক্তি সৃষ্টিগতভাবে পুণ্যবান, তার জন্য পুণ্যকর্মসমূহকে করে দেয়া হয় সহজ। আর যে ব্যক্তি পথত্রষ্ট, পাপ কর্মসমূহকে করে দেয়া হয় তার জন্য সহজ। হজরত আলী থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী, মুসলিম । হজরত খিজির কর্তৃক নিহত বালকটির “মাবদায়ে তা'যুন' ছিলো সৃষ্টিগতভাবে আল্লাহ্র “আল্মুদছিনু' নামের প্রতিবিম্ব-পরিচিহ্ত। তাই বেঁচে থাকলে সে কোনো দিনও পথপ্রাপ্ত হতো না। অতএব মৃত্যুই ছিলো তার জন্য কল্যাণকর এবং তার মাতাপিতার জন্যও মঙ্গলজনক ৷ তাকে হত্যার সিদ্ধান্ত দান আল্লাহ্র অনুগ্রহ বই, অন্য কিছু নয়। কিন্ত এরকম অনুগ্ুহ করতে আল্লাহ্ কখনো বাধ্য নন। যদি বাধ্য হতেন (যেমন মোতাজিলারা বলে), তাহলে তো সকল সত্যপ্রত্যাখ্যানকারীকে আল্লাহ্ বালক বয়সে মৃত্যুদান করতেন। সুতরাং আল্লাহ্র অনুগ্রহ সম্পূর্ণতই তারই অভিপ্রায়নির্ভর। তিনি ইচ্ছে করলে, কাউকে কল্যাণ দান করবেন। ইচ্ছে না করলে করবেন না । আল্লাহ্তায়ালাই প্রকৃত তত্ব অবগত। এর পরের আয়াতে (৮১) বলা হয়েছে__ “অতঃপর আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন।' এখানে “ফাআরদনা' (আমি ইচ্ছা করলাম) শব্দটি বহুবচনবোধক। হজরত খিজির তার ইচ্ছাকে এখানে আল্লাহ্র ইচ্ছার সঙ্গে মিলিয়ে নিয়েছেন। উল্লেখ্য যে, আল্লাহ্র ইচ্ছার সম্পর্ক তার কাজের সঙ্গে হতে পারে, হজরত খিজিরের সঙ্গে নয়। অর্থাৎ আল্লাহ্র ইচ্ছা ও কাজ কখনো হজরত খিজিরের ইচ্ছার অনুকূল নয়। হজরত খিজিরের ইচ্ছায় আল্লাহ্র কাজ সম্পাদিত হয় না। তাই এখানে হজরত খিজির এরাদা করলেন বা ইচ্ছা করলেন কথাটির ধাত্যর্থ বিঘ্নিত হয়ে গৃহীত হবে রূপকার্থ । সে কারণেই এখানে “আমি চাইলাম" কথাটির অর্থ হবে “আমি মনে মনে নিবেদন করলাম বা প্রার্থনা জানালাম ।' প্রথম সন্তানকে ধ্বংস করে তদস্থলে দ্বিতীয় সন্তানকে সৃষ্টি করা একটি বৃহৎ পরিবর্তন। তাই এখানে বলা হয়েছে “ইউবৃদিলা হুমা" (তার পরিবর্তে)। উল্লেখ্য যে, প্রথম সন্তানকে অপসারিত করা হয়েছিলো হজরত খিজিরের মাধ্যমে । কিন্তু পরের সন্তান সৃষ্টি করার কাজটি ছিলো স্থলাভিষিক্ত করণ। এক্ষেত্রে হজরত তাফলীরে মাযহায়ী/৩১১ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।