আল্লাহ্র অস্তিত্ব ও আকাশ পৃথিবীর ধ্বংস না হওয়ার সম্পর্কটি ঠিকই আছে এবং এটি একটি প্রকৃষ্ট জ্ঞান নয় কি? আবার দেখুন, এক স্থানে বলা হয়েছে__ “যখন সূর্য উঠবে তখন দিন হবে ।' এক্ষেত্রেও প্রয়োজনীয় সম্বন্ধটি অটুট । এখন যদি সূর্য উদিত হওয়ার শর্তটি প্রকাশিত হয় তবে তার প্রতিফলরূপে দিবসও অস্তিত্বশীল হবে। আর যদি কখনোই উদিত না হয় তখন দিবসও কখনোই অস্তিতৃশীল হবে না। সুতরাং বুঝা গেলো বাস্তব জগতে অস্তিত্বশীল হওয়া না হওয়ার উপরে জ্ঞান নির্ভরশীল নয় । অর্থাৎ যা অস্তিতৃশীল হয় না, তাকে জ্ঞান বলা যায় না__ এরকম কথা কিছুতেই বলা যেতে পারে না। একটি নতুন প্রশ্ন ও তার সমাধান ঃ দু'টি বস্তুর মধ্যে যদি প্রয়োজনীয় সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে একটি বস্তুর অস্তিত্ব হবে অপর বদ্তটির পূর্ণত্বের কারণ । যেমন সূর্যোদয় দিবস হওয়ার কারণ। অথবা বস্তু দু'টো হবে তৃতীয় কোনো কারণের মুখাপেক্ষী । ওই কারণটি তখন হবে কারণের কারণ বা কারণের উৎ্স। ওই উৎসই বস্তু দু'টোর মধ্যে প্রয়োজনীয় সম্পর্ক সৃষ্টি করে দেয়। যেমন দু'টো ইট তেরসাভাবে একটিকে অপরটির উপরে নির্ভরশীল করে দেয়া হলো। এভাবে দণ্ডায়মান ইট দু'টোর মধ্য থেকে যদি একটিকে সরিয়ে নেয়া হয় তবে অপর ইটটিও আর যথাস্থানে দণ্ডায়মান থাকতে পারবে না। লক্ষণীয় যে, ইট দু'টো কিন্ত নিজেরা একত্র হতে অথবা পরস্পরকে নির্ভর করে দণ্ডায়মান হতে সক্ষম হয়নি । তাদেরকে দপ্তায়মান করিয়ে দিয়েছিলো কোনো রাজমিস্ত্রী বা নির্মাতা । এখন যে যাক। তার বেঁচে থাকা ও জুলুম করার বিষয়টি ছিলো পরস্পরকে নির্ভর করে দীড়িয়ে থাকা ইট দু'টোর মতো । আর এই পারস্পরিক নির্ভরশীলতা বা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ্। ওই সম্পর্কের কারণেই সে বেঁচে থাকলে কৃফরী ও সীমালংঘন ছাড়া বেচে থাকতে পারতো না। বিষয়টি হদয়ঙ্গম করার জন্য তাসাউফপন্থীগণের জ্ঞানের মাপকাঠিতে পর্যালোচনা করা যেতে পারে। তারা বলেন, দৃশ্যমান সকল সৃষ্টি অস্তিত্বশীল হয় প্রকাশ্য অবয়ব ধারণের পূর্বেই । সৃষ্ট বন্তুসমূহের ওই অপ্রকাশ্য অস্তিত্বকে বলে “হাকায়েকে ইমকানিয়াহ' (সন্তাব্য তত্ব) এবং 'আ'ইয়ানে ছাবেতাহ' বা স্থিতির মৌল। আর ওই আ"ইয়ানে ছাবেতা হচ্ছে আল্লাহ্র গুণাবলীর প্রতিবিম্ব বা ছায়া। আবার ওই ছায়ার উৎস বা মূল হচ্ছে আল্লাহ্র সিফাত বা গুণাবলী । আল্লাহ্র সিফাত আবার বিভিন্ন রকমের । যেমন, হেদায়েত করা ও পথভ্রষ্ট করা দু'টোই আল্লাহ্র সিফাত । তাই আল্লাহ্র এক নাম “আল হাদী' এবং আর এক নাম “আল মুদ্ধিকু' । এভাবে যার অস্তিত্বে মূল প্রতিবিশ্ব বা আ*ইয়ানে ছাবেতার উপরে আল হাদী নামের বৈশিষ্ট্য পরিচিহিত হয়, সে পায় হেদায়েত। আর যার আ*ইয়ানে ফসলে ধহর৩৯০ |||॥॥.011100118,00
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।