করো রাজ্যহারা। সর্বজ্ঞ তুমি। সকলের প্রকাশ্য ও গোপন__ সকল কিছুই তোমার জানা । তুমি প্রকাশ, তুমি গোপন । তুমি প্রথম, তুমিই শেষ। বিপর্যস্ত দাসের দোয়া তুমিই তো দয়া করে গ্রহণ করো। তুমি আমার দোয়া কবুল করেছো । পরমতম দয়ার্্র বলেই তুমি এমন করলে। বাদশাহ সেজদা থেকে মাথা ওঠালেন। হজরত শা*ইয়ার প্রতি আবারো অবতীর্ণ হলো প্রত্যাদেশ। বলা হলো, হে নবী শা'ইয়া। তুমি বাদশাহকে জানিয়ে দাও, সে যেনো তার কোনো পরিচারককে দিয়ে ডুমুরের রস আনিয়ে তার ফৌড়ায় লাগিয়ে দেয়। এরকম করলে সে নিরাময় লাভ করবে। হজরত শা*ইয়া প্রত্যাদেশের কথা বাদশাহকে জানালেন । বাদশাহ প্রত্যাদেশানুসারে তার ফোঁড়ায় ডুমুরের রস লাগিয়ে নিরাময় লাভ করলেন। তারপর হজরত শা"ইয়াকে বললেন, হে আল্লাহ্র বার্তাবাহক! দয়া করে আল্লাহ্র নিকট থেকে জেনে নিন, শক্রদের কী পরিণতি হবে? বাদশাহর এ প্রশ্রের প্রেক্ষিতে প্রত্যাদেশ হলো, হে আমার প্রিয় নবী! বাদশাহকে বলে দিন, সে শক্রমুক্ত । আগামী কাল প্রত্যুষে ব্যাবিলনরাজের সকল সৈন্য মারা যাবে । বেঁচে থাকবে কেবল রাজা ও তার পরিবারের পীচজন মাত্র । তুমি তাদেরকে বন্দী কোরো । পরদিন প্রত্যুষে বাদশাহ তার বিশেষ ঘোষকের মাধ্যমে এই মর্মে বিজ্ঞপ্তি প্রচার করলেন যে, হে বনী ইসরাইল জনতা! তোমরা কে কোথায় আছো, দেখে যাও। আল্লাহ্ তার দুশমনদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর বাদশাহ নিজে চললেন শহরের উপকণ্ঠের দিকে । তাকে অনুসরণ করলো পারিষদবর্গ ও বিপুল সংখ্যক জনতা । ইরাকী বাহিনীর অবস্থান স্থলে গিয়ে দেখলেন, মুখ থুবড়ে পড়ে রয়েছে সৈন্যদের অসংখ্য মরদেহ। ব্যাবিলনরাজ সাখারীব ও তার পাচ সঙ্গীকে খুজতে লাগলো সকলে । কিন্তু তাদেরকে কোথাও পেলো না। আশে-পাশে তল্লাশী শুরু হলো। শেষে তাদেরকে পাওয়া গেলো এক পাহাড়ের গুহায় । বখতে নসরও ছিলো তাদের মধ্যে । তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে আনা হলো বাদশাহর সামনে । তাদেরকে দেখে কৃতজ্ঞতা প্রকাশার্থে বাদশাহ আল্লাহ্র উদ্দেশ্যে সেজদাবনত হলেন। আসরের সময় পর্যন্ত সেজদায় পড়ে রইলেন তিনি । তারপর মাথা উঠিয়ে বললেন, হে ব্যাবিলনরাজ! দেখলে তো, মহান আল্লাহ্ তোমাদের সঙ্গে কেমন আচরণ করলেন। তিনি সর্বশক্তিধর। দেখলে তো তার প্রমাণ । ব্যাবিলনরাজ বললো, আমি আগেই জানতাম,আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের প্রতি বর্ষণ করবেন তার বিশেষ দয়া। এ সংবাদ আমাকে দেয়া হয়েছিলো যাত্রা শুরুর পূর্বেই । কিন্তু ওই শুভপরামর্শদাতার কথা আমি মানিনি। জ্ঞানের স্বল্পতার কারণেই আজ আমার এই দুর্দশা । এই শোচনীয় পরিণতির কথা জানতে পারলে আমি তো এদিকে অগ্রসরই হতাম না। বাদশাহ বললেন, সকল প্রশংসা ও কৃতিত্্ |॥.211100118,00 অকষসীরে মাহারীও১
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।