Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

গিয়েছে। এখন আর আগাম আশংকা বা অনুমানের কারণে কোনো বালককে হত্যা করা বৈধ নয় । ইলহাম অথবা বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের মাধ্যমেও এরকম আমল সিদ্ধ হতে পারে না। হজরত খিজির হত্যকাণ্ডটি ঘটিয়েছিলেন আল্লাহ্‌র নির্দেশে ওহীর মাধ্যমে । আর তিনি রসুল স. এর শরিয়তের আওতাভূতও নন। তাই রসুল স. এর নিষেধাজ্ঞা তার উপরে কার্যকর নয়। একটি প্রশ্নঃ যে জ্ঞান বাস্তব রূপ লাভ করে না, সে জ্ঞানকে প্রকৃত জ্ঞান বলা যেতে পারে কী ভাবে? আল্লাহ্‌ জানতেন যে, ওই কিশোরটি তার পিতামাতার ইমানের প্রতি হুমকি সৃষ্টি করবে। কিন্ত তাকে তো বাচতেই দেয়া হলো না। সুতরাং তার অবাধ্যতা ও সীমালংঘনের বিষয়টি প্রকাশিতও হলো না। হজরত খিজির তার আগেই তাকে হত্য করে ফেললেন। এতে করে কি একথা প্রমাণিত হলো না যে, আল্লাহ্‌র জ্ঞান কাল্পনিক একটি বিষয়, যা বাস্তবায়নযোগ্যও কিছু নয়? উত্তরঃ সৃষ্টির জ্ঞান জানিত বিষয়ের বাস্তবায়নের মুখাপেক্ষী । অর্থাৎ বাস্তব জগতে প্রকাশিত না হওয়া পর্যন্ত মানুষ সে সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারে না। কিন্তু আল্লাহ্‌র জ্ঞান এর সম্পূর্ণ বিপরীত । অর্থাৎ বাস্তব জগতে যা কিছু প্রকাশিত হয়, তা আল্লাহ্র অপার ও আনুর্‌প্যবিহীন জ্ঞানের অনুগত । আল্লাহ্‌র জ্ঞানই প্রকৃত জ্ঞান এবং আমরা যে সকল জ্ঞান অর্জন করি তা আল্লাহ্র ওই চির অমুখাপেক্ষী জ্ঞানের অনুগত বা বাধ্যগত । আমি বলি, এরকম উত্তর প্রদানের প্রয়োজন আসলে নেই। কারণ এর দ্বারা উদ্ভূত সমস্যার প্রকৃত সমাধান হয় না। জ্ঞান অনুগত হোক অথবা না হোক সর্বাবস্থায় জ্ঞান ও জানিত বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকা বাঞ্থনীয় ৷ সুতরাং জ্ঞানের প্রকাশ না ঘটলে সাদৃশ্যের সুযোগই বা আসবে কোথেকে? সমস্যাই বা সৃষ্টি হবে কেমন করেঃ হজরত খিজিরের মাধ্যমে নিহত কিশোরটি তো প্রাপ্তবয়স্ক হলোই না। তার দ্বারা প্রকাশিতও হলো না অবাধ্যতা ও সত্যপ্রত্যাখ্যানজনিত কোনো অপরাধ । সুতরাং যার কোনো অস্তিত্ই নেই, তার সঙ্গে জ্ঞানের কোনো বিশুদ্ধ সম্পর্ক হওয়া কীভাবে সম্ভব? তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে__ শর্ত ও সম্পর্কই এখানে মূল বিবেচ্য বিষয়। তাই শর্ত ও প্রতিফলের মধ্যে প্রয়োজনীয় সম্বন্ধ স্থাপিত হলেই সে সম্পর্কে জ্ঞান লাভ সম্ভব । সুতরাং শর্ত যদি অসম্ভব হয় এবং প্রতিফল যদি প্রকাশ না-ও পায়, তবুও তা জ্ঞান লাভের কোনো অন্তরায় হতে পারে না। যেমন এক আয়াতে বলা হয়েছে__ “যদি আকাশ এবং পৃথিবীতে আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকতো তাহালে উভয় স্থানে বিশৃংখলা দেখা দিতো ।' অর্থাৎ সৃষ্টিকর্তা যদি একাধিক হতো, তবে অবশ্যই আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যেতো। এমতোক্ষেত্রে সৃষ্টিকর্তার একাধিকতৃ যেমন সম্ভব নয়, তেমনি অন্য কারো দ্বারা আকাশ ও পৃথিবী ধ্বংস হওয়াও সম্ভব নয়। অথচ এখানে এক টু তাফসীরে মাযহারী/৩০৯ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।