ফিরেও গিয়েছিলো । তারা চলে যাবার পর অল্পক্ষণের মধ্যেই নৌকাটিকে মেরামত করে নিয়েছিলো তারা। কেউ কেউ বলেছেন, আলকাতরা দিয়ে তারা ছিদ্রস্থানটিকে পালিশ করে নিয়েছিলো । আবার কেউ কেউ বলেছেন, ছিদ্রস্থানটি তারা ঢেকে দিয়েছিলো সীসা দিয়ে। কিন্তু বর্ণনাটি কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ মাঝিদের কাছে নৌকা ভাঙার কারণ বর্ণনা করলে হজরত মুসা নিশ্য়ই এরকম বলতেন না যে, “আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন।' প্রকৃত কথা হচ্ছে, হজরত খিজির তার কার্যকলাপের রহস্য উন্মোচন করেছিলেন, সকল ঘটনার শেষে, বিদায়ের প্রাক্কালে । এর পরের আয়াতে (৮০) বলা হয়েছে___ “আর কিশোরটি, তার পিতা-মাতা ছিলো বিশ্বাসী-_ আমি আশংকা করলাম যে, সে বিদ্রোহাচরণ ও সত্যপ্রত্যাখ্যান দ্বারা তাদেরকে ব্ব্রিত করবে ।' একথার অর্থ__- হজরত খিজির আরো বললেন, এবার শুনুন ওই কিশোরটির কথা, যাকে আমি হত্যা করেছিলাম । সে ছিলো সত্যপ্রত্যাখ্যানকারী ও ভবিষ্যতে সে হয়ে উঠতো আরো বেশী উন্নাসিক। তার জন্য বিপদগ্রস্ত হয়ে পড়তো তার পুণ্যবান পিতা-মাতা । সে তো বল প্রয়োগের মাধ্যমে তার পিতা-মাতাকেও বানিয়ে ফেলতো কাফের । অথবা সন্তান-বাৎসল্যের প্রভাবে তার স্নেহপ্রবণ পিতামাতার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো প্রবল। হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, হজরত খিজির তখন বলেছিলেন, আমার মনে এই মর্মে আশংকা হয়েছিলো যে, পুত্র-বাৎসল্যের কারণে তার পিতামাতা যেনো শেষ পর্যস্ত কাফের না হয়ে যায়। এমতো আশংকার কারণেই আমি হত্যা করেছিলাম কিশোরটিকে। উল্লেখ্য যে, হজরত খিজিরের ওই আশংকাটি বিবেকপ্রসৃত কোনো আশংকা মাত্র ছিলো না। বরং ওই আশংকা তার হৃদয়ে জাগ্তত করে দেয়া হয়েছিলো প্রত্যাদেশের মাধ্যমে এবং হত্যাকাণ্ডটিও ছিলো প্রত্যাদেশায়িত। জায়েদ ইবনে গুরমুজ সূত্রে ইবনে আবী শায়বা বর্ণনা করেছেন, নাজাদাহ্ খারেজী একবার পত্রের মাধ্যমে হজরত ইবনে আব্বাসের নিকটে জানতে চাইলো, হজরত খিজির বালকটিকে হত্যা করেছিলেন কোন বিধানের বলে? রসুল স. তো অকারণ শিশু হত্যাকে নিষিদ্ধ করেছেন। তবে কি ইতোপূর্বে এরকম করা বৈধ ছিলো? হজরত ইবনে আব্বাস তার প্রশ্নের উত্তরে লিখলেন, তুমি যদি নিশ্চিত হতে পারো যে, তোমার সন্তান ভবিষ্যতে তোমার ইমানের প্রতি হুমকি সৃষ্টি করবে, তবে তুমিও তোমার বালক-সন্তানকে হত্যা করতে পারবে। কিন্তু ওহী বা প্রত্যাদেশ ছাড়া এরকম নিশ্চিত জ্ঞান কারো পক্ষে কখনোই লাভ করার সুযোগ আর নেই। রসুল স. এর মহাতিরোধানের সঙ্গে সঙ্গে চিরতরে সে পথ রুদ্ধ হয়ে আসার মাহা ৩০৮ ||||.811100118.007
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।