Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বলপ্রয়োগে নৌকাসকল ছিনিয়ে নিতো।' একথার অর্থ_ হজরত খিজির বললেন, প্রথমে শুনুন নৌকার ব্যাপারটি । নৌকাটি ছিলো কয়েকজন দরিদ্র ব্যক্তির । তারা ওই নৌকা নিয়ে সমুদ্রে লোক পারাপার করে । এভাবে নির্বাহ করে তাদের জীবিকা । এখানে রয়েছে এক অত্যাচারী রাজা । নতুন নৌকা দেখলেই ছিনিয়ে নেয়া তার অভ্যাস । তাই রাজার লোকেরা যেখানে পায় সেখান থেকেই নতুন নৌকা ছিনিয়ে নিয়ে চলে যায়। একটু পরেই সেখানে এসে পড়তো রাজার লোকেরা । তাই আমি নৌকাটিকে ছিদ্র করে দিলাম, রাজার লোকেরা নৌকাটিকে ত্রুটিযুক্ত দেখে অন্যত্র চলে যাবে। ছিদ্রটিও সামান্য । তাই নৌকার মাঝিরা সহজেই সেটিকে মেরামত করে নিয়ে কাজে লাগাতে পারবে । তাদের জীবিকা অর্জনও বিঘ্নিত হবে না। এটাই ছিলো আমার নৌকা ছিদ্র করার কারণ । হজরত কা'ব বলেছেন, নৌকাটি ছিলো দশজন দরিদ্র সহোদর ভ্রাতার। তার মধ্যে পাচজন ছিলো পঙ্গু । বাকি পাচজন নৌকাটির মাধ্যমে আয় উপার্জন করে সংসার চালাতো। আলোচ্য আয়াতের মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, প্রয়োজনীয় কিছু সম্পদের অধিকারী হলেও তাকে “মিসকিন' বা দরিদ্র বলা যায়, যদি উদৃত্ত কিছু না থাকে। সেকারণেই নৌকার মালিক হওয়া সত্তেও তাদেরকে এখানে মিসকিন বলা হয়েছে। 'ওয়ারআ' শব্দটির অর্থ সম্মুখে । যেমন, “মিন ওয়ারইহিম জাহান্নাম' এই আয়াতে “ওয়ারআ' বলে বুঝানো হয়েছে সম্ঘুখে। কিন্তু কেউ কেউ বলেছেন, শব্দটির অর্থ পশ্চাতে । প্রথমোক্ত অর্থটি গ্রহণ করলে বলতে হয়, তাদের সম্মুখে ছিলো এক রাজা । আর শেষোক্ত অর্থটি গ্রহণ করলে বলতে হয় তাদের পশ্চাতে ছিলো এক রাজা এবং বক্তব্যটি দাড়াতো এরকম___ প্রত্যাবর্তনের সময় অত্যাচারী রাজার এলাকা দিয়ে ওই মাঝিদেরকে নৌকা নিয়ে যেতে হতো । কিন্তু প্রথমোক্ত অভিমতটিই সঠিক। বঙ্গানুবাদে সে রকমই অর্থ করা হয়েছে। হজরত ইবনে আব্বাস “ওয়ারআহুম' কথাটির স্থলে পড়তেন “আমামাহুম" (সামনা সামনি)। “কুল্লা সাফীনাতিন' অর্থ ক্রটিমুক্ত নৌকাসকল। অর্থাৎ জালেম রাজার লোকেরা নিখুত নৌকা দেখলেই তা ছিনিয়ে নিতো । তাই হজরত খিজির নৌকাটি খৃতযুক্ত করে দিয়েছিলেন, যাতে রাজার লোকেরা নৌকাটি নিতে আগ্রহী না হয়। ওই রাজার নাম ছিলো জালীদী বিন কারকার ৷ মোহাম্মদ বিন ইসহাক বলেছেন, সুলাহ্‌ বিন জালীদ ইয্দী। শোয়াইব বলেছেন, হাদ্দাদ বিন বাদাদ। বাগবী লিখেছেন, এক বর্ণনায় এসেছে, হজরত খিজির মাঝিদের নিকটে নৌকা ভাঙার কারণ বর্ণনা করেছিলেন। তাই তারা এ ব্যাপারে উচ্চবাচ্য করেনি । একটু পরেই সেখানে রাজার লোকেরা এসেছিলো এবং নৌকাটিকে ছিদ্রযুক্ত দেখতে পেয়ে যথারীতি |||. 2|100119.00]1 শক্পীরে মাযাী৬০৭

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।