হজরত উবাই বিন কা'ব থেকে বাগবী লিখেছেন, রসুল স. বলেছেন, খিজির যোবায়ের বলেছেন, স্পর্শ করা মাত্র দেয়ালটি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়েছিলো । এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত খিজির ওই প্রাীরটিকে ভেঙে নতুন একটি মজবুত প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সুদী বলেছেন, ভিত্তি নির্মাণ করে তিনি গেথেছিলেন প্রাচীর । এরপর বলা হয়েছে__ “মুসা বললো, আপনি তো ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন ।" হজরত মুসার এ কথায় প্রমাণিত হয় যে, হজরত খিজিরের প্রাচীর পুনঃস্থাপনের কাজটি ছিলো শ্রমসাধ্য। অর্থাৎ বেশ পরিশ্রম করে তিনি প্রাচীরটি পুনঃনির্মাণ করে দিয়েছিলেন । যদি তিনি মোজেজার মাধ্যমে হাতের ইশারায় এরকম করতেন, তাহলে হজরত মুসা নিশ্চয় তাকে পারিশ্রমিক গ্রহণের কথা বলতেন না। এর পরের আয়াতে (৭৮) বলা হয়েছ্ছে__ “মুসার সঙ্গী বললো, এখানে তোমার ও আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো।' একথার অর্থ__হজরত মুসা প্রতিবাদমুখর হওয়ার স্বভাবজ বৈশিষ্ট্যের কারণে । কিন্ত যে কারণেই হোক এতে করে তার নিশ্ুপ থাকার অঙ্গীকার তো অবশ্যই ভঙ্গ হয়েছিলো । তৃতীয়বারে তিনি একথাও বলেছিলেন, 'এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না।' তাই পারিশ্রমিকের কথা উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে হজরত খিজির বললেন, এখানেই আপনার ও আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো । এবার বিদায়। এরপর বলা হয়েছে___ “যে বিষয়ে তুমি ধৈর্যধারণ করতে পারোনি, আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি।' একথার অর্থ__ হে বনী ইসরাইলের সম্মানিত পয়গম্বর! আপনার দৃষ্টিতে আমার কার্যকলাপসমূহ শরিয়তবিরোধী বলে মনে হয়েছে, প্রকৃতপক্ষে তা শরিয়তবিরোধী নয়। কারণ এই বিশ্ব সংসার সঠিকভাবে পরিচালনার জন্য আল্লাহ্তায়ালার পক্ষ থেকে সতত সচল রয়েছে এক গোপন ও গভীর ব্যবস্থাপনা । আমি সেই ব্যবস্থাপনার এক নগণ্য প্রতিচ্ছন্দক মাত্র । বাগবী লিখেছেন, কতিপয় তাফসীরকারের মতে হজরত মুসা তখন হজরত খিজিরের পরিধেয় বস্ত্র আকড়ে ধরেছিলেন এবং বলেছিলেন, হে রহস্যময় পুরুষ! আপনি তবে অনুগহ করে এবার আপনার কৃতকর্মসমূহের রহস্য উন্মোচন করুন। পরের আয়াতে (৭৯) বলা হয়েছে__ 'নৌকাটির ব্যাপারে__ এটা ছিলো কতিপয় দরিদ্র ব্যক্তির, তারা সমু্রে জীবিকা অন্বেষণ করতো। আমি ইচ্ছা করলাম নৌকাটিকে ক্রটিযুক্ত করতে । কারণ, সম্মুখে ছিলো এক রাজা । যে জার মাহার(৩০৬ ||.011100118,00]
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।