Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত উবাই ইবনে কা'ব থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার ভ্রাতা মুসা ও আমার উপরে আল্লাহ্‌ রহমত বর্ষণ করুন। তিনি যদি নীরবে বিস্ময়কর ঘটনাবলী । কিন্তু তিনি তার কথা রাখতে পারেননি বলেই লজ্জিত হয়ে বলতে বাধ্য হয়েছিলেন__- এরপর যদি আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করি, তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না; আমার ওজর আপত্তির চূড়ান্ত হয়েছে। ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমার ভ্রাতা মুসার প্রতি আল্লাহ রহম করুন । তিনি খিজিরকে কথা দিয়েও তা রাখতে পারেন নি। যদি পারতেন, তবে দেখতে পেতেন আরো অনেক আশ্চর্যজনক বিষয় । এর পরের আয়াতে (৭৭) বলা হয়েছে_ “অতঃপর তারা চলতে লাগলো; চলতে চলতে তারা জনপদের অধিবাসীদের নিকট পৌছে তাদের নিকট খাদ্য চাইলো; কিন্ত্র তারা তাদের আতিথিয়েতা করতে অস্বীকার করলো ।' হজরত ইবনে আব্বাস বলেছেন, ওই জনপদটির নাম ছিলো ইন্তাকিয়াহ্‌। ইবনে সিরীন বলেছেন, আইকাহ্‌। কেউ কেউ বলেছেন, বুরকাহ। হজরত আবু হোরায়রা থেকে বাগবী লিখেছেন, জনপদটি ছিলো স্পেনের একটি জনপদ । হজরত উবাই ইবনে কা'ব থেকে বাগবী লিখেছেন, ওই জনপদবাসীরা ছিলো কৃপণ। তাই তারা হজরত খিজির ও হজরত মুসার আবেদন প্রত্যাখ্যান করেছিলো । অতিথি সৎকারের জন্য তারা আগ্রহী ছিলো না মোটেও । কাতাদা বলেছেন, ওই জনপদের লোকেরা ছিলো খুব মন্দ স্বভাবের । মেহমানদের আনা গোনা তারা মোটেও পছন্দ করতো না। হজরত আবু হোরায়রা থেকে বাগবী উল্লেখ করেছেন, হজরত খিজির ও হজরত মুসা প্রথমে খাদ্য চেয়েছিলেন সেখানকার পুরুষদের কাছে। কিন্তু তারা তাদের আবেদনে কর্ণপাত করেনি। শেষে তারা এক ভদ্র মহিলার কাছে খাবার চেয়েছিলেন। তিনিই খাদ্য প্রদান করেছিলেন তাদেরকে । তারা তখন ওই ভদ্র মহিলার জন্য দোয়া করেছিলেন এবং বদ্দোয়া করেছিলেন সেখানকার পুরুষদের জন্য। এরপর বলা হয়েছে__ “অতঃপর তথায় তারা এক পতনোনুখ প্রাচীর দেখতে পেলো এবং মুসার সঙ্গী তাকে সুদৃঢ় করে দিলো।' এ কথার অর্থ__ পানাহার সমাপনের পর হজরত খিজির ও হজরত মুসা পুনরায় পথ চলতে শুরু করলেন। অল্প কয়েক পা সামনে যেতেই দেখলেন একটি বাড়ীর প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। একটু পরেই নির্ঘাত প্রাটীরটি হুড়মুড় করে ভেঙে পড়বে । হজরত খিজির একটু এগিয়ে গিয়ে প্রাচীরটিকে সোজা করে সুদৃঢ় ভিত্তির উপর দীড় করিয়ে দিলেন। তাফসীরে মাযহারী/৩০৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।