07) সে বলিল, “আমি কি বলি নাই যে তুমি আমার সংগে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবে না? 0 মূসা বলিল, “ইহার পর, যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সংগে রাখিবেন না; আমার ওজর-আপত্তির চূড়ান্ত হইয়াছে ।' 0) অতঃপর উহারা চলিতে লাগিল; চলিতে চলিতে উহারা এক জনপদের অধিবাসীদিগের নিকট পৌছিয়া তাহাদিগের নিকট খাদ্য চাহিল; কিন্তু তাহারা উহাদিগের আতিথেয়তা করিতে অস্বীকার করিল । অতঃপর তথায় উহারা এক পতনোন্ুখ প্রাচীর দেখিতে পাইল এবং মূসার সংগী উহাকে সুদৃঢ় করিয়া দিল। মূসা বলিল, 'আপনি তো ইচ্ছা করিলে ইহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে পারিতেন।' 0 মূসার সংগী বলিল, 'এইখানে তোমার এবং আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হইল; যে-বিষয়ে তুমি ধৈর্য ধারণ করিতে পার নাই আমি তাহার তাৎপর্য ব্যাখ্যা করিতেছি; 7) নৌকাটির ব্যাপারে__ ইহা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির উহারা সমৃদ্রে জীবিকা অন্বেষণ করিত; আমি ইচ্ছা করিলাম নৌকাটিকে ক্রটিযুক্ত করিতে' কারণ উহাদিগের সম্মুখে ছিল এক রাজা যে বলপ্রয়োগে নৌকা সকল ছিনাইয়া লইত। 7) “আর কিশোরটি, তাহার পিতামাতা ছিল বিশ্বাসী__ আমি আশংকা করিলাম যে, সে বিদ্রোহাচরণ ও সত্য-প্রত্যাখ্যান দ্বারা উহাদিগকে বিব্রত করিবে । 0) 'অতঃপর আমি চাহিলাম যে উহাদিগের প্রতিপালক যেন উহাদিগকে উহার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হইবে পবিভ্রতায় মহত্তর ও ভক্তি-ভালবাসায় ঘনিষ্ঠতর ৷ 07 'আর এ প্রাটারটি__ ইহা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের, ইহার নিম্ন দেশে ছিল উহাদিগের গুপ্তধন এবং উহাদিগের পিতা ছিল সৎকর্মপরায়ণ ব্যক্তি; সুতরাং তোমার প্রতিপালক দয়াপরবশ হইয়া ইচ্ছা করিলেন যে উহারা বয়োপ্রাপ্ত হউক এবং উহারা উহাদিগের ধনভাপ্তার উদ্ধার করুক। আমি নিজ হইতে কিছু করি নাই; ইহাই, তুমি যে বিষয়ে ধের্য-ধারণে অপারগ হইয়াছিলে তাহার ব্যাখ্যা ।" প্রথমে বলা হয়েছে__ “সে বললো, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ করতে পারবে না?' আলোচ্য বক্তব্যটি হজরত খিজিরের। লক্ষণীয় যে, তার বক্তব্যে পুর্ব প্রতিশ্রতি ভঙ্গ করার নিমিত্তে ভ€সনার স্বর সুপ্রকট । 'লাকা' শব্দটি তিনি তার বক্তব্যে ব্যবহার করেছেন এ কারণেই । পরের আয়াতে (৭৬) বলা হয়েছে__ 'এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি, তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না; আমার ওজর- আপত্তির চূড়ান্ত হয়েছে।' হজরত মুসা পরপর দুইবার কথা দিয়েও তার কথা রাখতে পারেননি । তাই তিনি এবার এরকম করে বললেন। তাফলীরে মাযহারী/৩০৪ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।