Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হাসান বলেছেন, সে ছিলো একজন প্রাপ্তবয়স্ক যুবক । কালাবী বলেছেন, একজন নওজোয়ান, যে তার পিতা-মাতার আশ্রয়ে অকর্মণ্য জীবন যাপন করতো । রাস্তায় ঘুরাফেরা ছাড়া সে আর কোনো কিছুই করতো না। জুহাক বলেছেন, বালকটি ছিলো কলহপ্রবণ ৷ তার উগ্র আচরণে তার মাতাপিতাও কষ্ট পেতো । হজরত উবাই ইবনে কা'ব থেকে মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, খিজির যে বালকটিকে হত্যা করেছিলো, সে ছিলো জন্মগতভাবে কাফের। সে বেচে থাকলে তার জনক জননীকেও কাফের বানিয়ে ছাড়তো। উল্লেখ্য যে, হজরত খিজির বালকটিকে দেখার সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছিলেন “ফাকৃতালাহ্‌' শব্দটিতে সংযোজিত 'ফা' অক্ষরটির মাধ্যমে একথাই প্রমাণিত হয়। এরপর বলা হয়েছে__ তখন মুসা বললো, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনিতো এক গুরুতর অন্যায় কাজ পড়েছেন। কৃারী কাসায়ী এবং ফার্রা বলেছেন শব্দ দু'টো সমার্থক । এখানে এই উচ্চারণটিই লিপিবদ্ধ করা হয়েছে। আবু আমর বিন আলা বলেছেন, যে জীবনে কখনোই কোনো অপরাধ সংঘটিত হয়নি, সেই জীবনকেই বলে 'নাফ্সান্‌ যাকিয়াতান' বা নিষ্পাপ জীবন । অপরাধ করার পরে যদি কেউ খাটি নিয়তে তওবা করে নেয়, তবে তাকে “যাকিয়াতান' বলা যায়। 'বিগইরি নাফ্সিন' অর্থ সে এমন কোনো আচরণ করেনি, যার কারণে হত্যা করা যায়। অর্থাৎ সে কাউকে হত্যা করেনি অথবা ধর্মচ্যুতও হয়নি । তাই এখানে বলা হয়েছে___ “হত্যার অপরাধ (কাউকে হত্যা অথবা ধর্মচ্যুত) ছাড়াই ।' 'নুকরা' অর্থ ওই সকল কাজ যা শরিয়তের দৃষ্টিতে অসিদ্ধ । কাতাদা বলেছেন, *নুকরা' অর্থ মন্দ । মন্দ বোঝাতে ৭১ সংখ্যক আয়াতে ব্যবহৃত হয়েছে “ইমরা' শব্দটি । আর আলোচ্য আয়াতের মন্দ বা গুরুতর অন্যায় বোঝাতে ব্যবহৃত হয়েছে 'নুকরা' । উল্লেখ্য যে, “ইমরা' অপেক্ষা 'নুকরা' অধিকতর মন্দ অর্থপ্রকাশক। অর্থাৎ “ইমরা' অর্থ যদি মন্দ হয়, তবে '“নুকরা' অর্থ হবে অত্যধিক মন্দ। এক্ষেত্রে অপরাধের তারতম্যানুসারে শব্দ ব্যবহার হয়েছে । নৌকা ছিদ্র করার ব্যাপারটি অবশ্যই অন্যায় ছিলো, কিন্তু হত্যা কাণ্টি ছিলো তদপেক্ষা অধিক গুরুতর অন্যায় । তাই প্রথমোক্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে 'ইমরা" এবং শেষোক্ত ক্ষেত্রে *নুকরা'। কেউ কেউ আবার বলেছেন, “ইমরা' শব্দটিই অধিকতর অন্যায় অর্থপ্রকাশক । কারণ ওই ভাঙা নৌকায় চড়লে অনেক আরোহীর একসঙ্গে সলিল সমাধি হওয়ার আশংকা ছিলো । আর হত্যাকাণ্ডটি ছিলো মাত্র একজনের মৃত্যুর কারণ । সে কারণেই প্রথমোক্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে 'ইমরা' এবং শেষোক্ত ক্ষেত্রে 'নুকরা' । তীরে সাহার ||||||| 2|10018.007

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।