পরের আয়াতে (৭২) বলা হয়েছে__'সে বললো, আমি কি বলিনি যে, তুমি আমার সঙ্গে কিছুতেই ধের্যধারণ করতে পারবে না? এর পরের আয়াতে (৭৩) বলা হয়েছে__- “মুসা বললো, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না।' একথার অর্থ__ আপত্তি উত্থাপনের পরে হজরত মুসা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন একটি বড় ছিদ্র করে দেয়া সর্তবেও সেই ছিদ্র দিয়ে নৌকার অভ্যন্তরে কোনো পানি প্রবেশ করছে না। তখন তিনি লজ্জিত হয়ে বললেন, আমার ভুল হয়েছে। সর্বান্তঃকরণে আমি আমার অপরাধ স্বীকার করছি। সুতরাং আপনি আমাকে এব্যাপারে আর অভিযুক্ত করবেন না। আরোপ করবেন না কোনো ্ |] কোনো কোনো তাফসীরকার লিখেছেন, এখানকার “ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না' কথাটির অর্থ হবে__ হে জ্ঞানী প্রবর! আপনার নির্দেশ লংঘন করে আমি যে ভুল করেছি, সেকারণে আপনি আমাকে অপরাধী বিবেচনা করবেন না। হজরত উবাই ইবনে কা'ব কর্তৃক বর্ণিত যথাসূত্রবিশিষ্ট হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, নবী মুসার তখনকার প্রথম শর্ত ভঙ্গটি ছিলো ভুলের কারণে। দ্বিতীয় শর্ত ভঙ্গটিও ছিলো ভ্রমজনিত। কিন্তু তৃতীয়টি ছিলো ইচ্ছাকৃত । হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত মুসা ভুলবশতঃ তখন শর্ত ভঙ্গ করেননি । করেছিলেন তার অন্যায়বিরোধী স্বভাবগত বিদ্বেষের কারণে । শেষোক্ত আয়াতে বলা হয়েছে__- "অতঃপর তারা চলতে লাগলো, চলতে চলতে তাদের সঙ্গে এক বালকের সাক্ষাত হলে সে তাকে হত্যা করলো ।" মুফাস্- সিরগণ লিখেছেন, হজরত খিজির যে বালকটিকে হত্যা করেছিলেন, সেই বালকটি ছিলো সুন্দর ও মিষ্টভাষী। সুদ্দী বলেছেন, বালকদের দলমধ্যে সে-ই ছিলো সবচেয়ে সুন্দর ও লাবণ্যময়। কোনো কোনো আলেম বলেছেন, হজরত খিজির বালকটিকে ছুরি দিয়ে জবাই করেছিলেন। যথাসূত্রসম্বলিত হাদিসে একথাও এসেছে যে, তার মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিলো । আবার এরকমও বর্ণিত হয়েছে যে, পাথর মেরে তার মস্তক চুর্ণবিচুর্ণ করা হয়েছিলো । কেউ কেউ বলেছেন, দেয়ালে বার বার আঘাত করে তার মাথা থেতলে ফেলা হয়েছিলো । আবদুর রাজ্জাকের বর্ণনায় এসেছে, হজরত খিজির তার তিন আঙ্গুলের ইশারায় বালকটির মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন । হজরত ইবনে আব্বাস এবং অধিকাংশ মুফাস্সির বলেছেন, বালকটি ছিলো অপ্রাপ্তবয়স্ক । আলোচ্য আয়াতে তাই তাকে বলা হয়েছে 'গুলাম' । প্রাপ্তবয়স্ককে কখনো গুলাম বলা হয় না। হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত মুসা তখন আতঙ্কে ও ক্রোধে বলে উঠেছিলেন, আপনিতো এক নিষ্পাপ জীবন নাশ করলেন। এতে করে বুঝা যায় বালকটি অপ্রাপ্তবয়স্কই ছিলো । নতুবা হজরত মুসা তাকে 'নিম্পাপ জীবন" বলতেন না। তাফসীরে মাযহারী/৩০১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।