0] সে বলিল “আমি কি বলি নাই যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ করিতে পারিবে না? 07 মুসা বলিল, “আমার ভুলের জন্য আমাকে অপরাধী করিবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করিবেন না ।” 0] অতঃপর উহারা চলিতে লাগিল, চলিতে চলিতে উহাদিগের সহিত এক বালকের সাক্ষাৎ হইলে সে উহাকে হত্যা করিল। তখন মুসা বলিল, 'আপনি কি এক নিম্পাপ জীবন নাশ করিলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন ।” প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হজরত মুসাকে নিয়ে হজরত খিজির তার যাত্রা শুরু করলেন। চলতে চলতে উপস্থিত হলেন বিশালাকায় একটি নদীর কিনারে । দেখলেন, মাঝি ও একদল যাত্রীসহ নৌকাটি ছাড়বো ছাড়বো করছে। তারাও নৌকায় উঠলেন । নদীর অপর পাড়ে পৌছে যাত্রীদল নেমে গেলে হজরত খিজির নৌকা থেকে নামার সময় নৌকার তলদেশের একাংশ ফুটো করে দিলেন। হজরত মুসা ওই দৃশ্য দেখে আত্মসংবরণ করতে পারলেন না। তৎক্ষণাৎ বলে উঠলেন, এ আপনি কী করলেন! এই নৌকার আরোহীরা তো নদীবক্ষে নিমজ্জিত হবে। না, না। এটাতো গুরুতর অন্যায় । বাগবী লিখেছেন, তারা দু'জনে যখন নৌকায় উঠলেন, তখন আরোহীরা বললো, এই লোক দু'টো মনে হয় অপহারক। এদেরকে নৌকা থেকে ফেলে দাও। চালক ছিলো নৌকার মালিক নিজেই । সে বললো, না, না। এদের চেহারা তো নবীগণের মতো। কিন্তু হজরত উবাই ইবনে কা'ব কর্তৃক ইতোপূর্বে বর্ণিত যথাসূত্রসম্বলিত বোখারী, মুসলিমে উল্লেখিত এক হাদিসে এসেছে, হজরত মুসা ও হজরত খিজির নৌকার নিকটবর্তী হলেন। নৌকার মালিক হজরত খিজিরকে চিনতে পারলেন এবং তাদেরকে ডেকে তার নৌকায় উঠিয়ে নিলেন। একথাও ইতোপূর্বে বর্ণিত হয়েছে যে, পারাপারের পর হজরত খিজির একটি পেরেক দ্বারা নৌকাটির তলদেশ ছিদ্ব করে দিলেন। “লাকৃদ্ জ্বি'তা শাইআন ইমরা' অর্থ আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন । বাগবী লিখেছেন, 'ইমরান' অর্থ গুরুতর বা কঠিন। যেমন 'আমিরল আমরু' অর্থ বিষয়টি বড়ই কঠিনরূপ ধারণ করলো । কুতাইবি বলেছেন, “ইমরান' অর্থ বিস্ময়কর । বাগবী লিখেছেন, নৌকাটি ছিদ্র করার পর হজরত খিজির একটি বড় সীসার পাত দিদ্রস্থানটিতে লাগিয়ে দিলেন। ফলে নৌকার ভিতরে আর পানি প্রবেশ করতে পারলো না। জালালউদ্দিন মাহাল্লী লিখেছেন, এক বর্ণনায় এসেছে, ছিদ্ব করে দেয়া সত্তেও নৌকাটিতে পানি প্রবেশ করেনি । এটা ছিলো হজরত খিজিরের মোজেজা। তাফসীরে মাযহারী/৩০০ ্ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।