বাদশাহ্ সিদ্দীকাহ্ ছিলেন ধর্মপ্রাণ । সুদীর্ঘ কাল ধরে তিনি বনী ইসরাইলদের সাখারিব বনী ইসরাইলদের রাজ্য আক্রমণ করলো । ছয়লক্ষ পতাকা নিয়ে সে পৌছে গেলো বায়তুল মাকদিসের উপকণ্ঠে । বাদশাহ সিদ্দীকাহ তখন পায়ের ফৌড়ায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ্র নবী হজরত শা'ইয়া তাকে বললেন, হে ইসরাইলদের সম্রাট! ইরাকরাজ ছয়লক্ষ পতাকা নিয়ে উপনীত হয়েছে বায়তুল মাকদিসের উপকণ্ঠে । তার ভয়ে অনেকে পালিয়েছে। আপনিও হুশিয়ার থাকুন। বাদশাহ চিন্তিত হলেন । বললেন, হে আল্লাহ্র নবী ! আমার ও ব্যাবিলনরাজের মধ্যে কী সিদ্ধান্ত হবে, সে সম্পর্কে আপনি কোনো প্রত্যাদেশ পেয়েছেন কি? হজরত শা*ইয়া বললেন, না। এমতো কথোপকথনের কিছুক্ষণ পরেই প্রত্যাদেশ অবতীর্ণ হলো। আল্লাহতায়ালা জানালেন, হে শাইয়া! বাদশাহকে বলো, তার অন্তিম সময় সন্নিকটে | সুতরাং সে যেনো যা অছিয়ত করবার তা করে নেয়। নির্ধারণ করে একজন প্রতিনিধি । হজরত শা*ইয়া বললেন, সম্রাট! আপনার সম্পর্কে প্রত্যাদেশ পেয়েছি। আল্লাহ জানাচ্ছেন, আপনার পরকাল যাত্রার সময় সমুপস্থিত । সুতরাং আপনার যদি কিছু অছিয়ত করার থাকে, তবে করে নিন। আপনার পরিবারের কাউকে যদি আপনার স্থলাভিষিক্ত করে যান, তবে তা-ও করতে পারেন। এ কথা শুনে বাদশাহ নামাজে দণ্ডায়মান হলেন। কেদে কেদে দোয়া করলেন, হে আমার পালনকর্তা আল্লাহ্! হে মহারাজাধিরাজ! হে সকল সৃষ্টির একমাত্র উপাস্য! তুমি সকল দোষক্রটি থেকে চিরমুক্ত, চিরপবিভ্র। ন্দ্রা বা তন্দ্রা তোমাকে কোনোকালে কখনোই স্পর্শ করে না। তুমি জানো, আমি বনী ইসরাইলদের সাম্রাজ্য শাসন করেছি ন্যায়ানুগতার সঙ্গে । আমার প্রকাশ্য ও গোপন সকল কিছুই তুমি জানো। তুমি আমার প্রতি তোমার বিশেষ রহমত বর্ষণ করো । হজরত শা'ইয়ার নিকটে পুনঃ প্রত্যাদেশ হলো, হে আমার নবী! তুমি সিদ্দীকাহকে বলো, আমি তার প্রার্থনা গ্রহণ করেছি । আরো বলো, ব্যাবিলনরাজের হাত থেকে আমি তাকে ও তার রাজ্যকে রক্ষা করবো। আর আমি তার হায়াত বাড়িয়ে দেব আরো পনেরো বছর। হজরত শা'ইয়া বাদশাহকে প্রত্যাদেশিত শুভসংবাদটি জানালেন। শুভসংবাদ শ্রবণ করার সাথে সাথে বাদশাহর অন্তর থেকে শক্রভীতি দূর হয়ে গেলো । তিনি সেজদাবনত হয়ে দোয়া করলেন, হে আমার দয়াময় আল্লাহ্! হে আমার মাতা ও পিতার উপাস্য! আমি কেবল তোমাকেই সেজদা করি। তোমাকেই সর্বশ্রেষ্ঠ বলে জানি। সকল প্রশংসা ও পবিত্রতা কেবলই তোমার । তুমি যাকে খুশী রাজ্য দান করো, আবার যাকে খুশী জকষসীরে মাহরী।৩০ ||| 81001] 8.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।