Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্ববিশ্রুত কতিপয় সুফী সাধকগণের কোনো কোনো উক্তি আপাত দৃষ্টিতে শরিয়তের পরিপন্থী বলে মনে হয়| যেমন, শায়েখ ইবনে আরাবী, ইবনে সাবঈন, ইবনে ফারেজ প্রমুখ । তাদের ওই সকল উক্তি কাশৃফ বা আত্মিক দর্শনজাত। আলেমগণের উচিত ওই সকল উক্তিসমূহকে শরিয়তের অনুকূলে ব্যাখ্যা করা, তাদের প্রতি অসৎধারণাকে প্রশ্রয় না দেয়া। আল্লাহতায়ালা এরশাদ করেছেন__ “একথা শোনার পর মুমিন পুরুষ ও নারী কেনো নিজেদের বিষয়ে সৎধারণা করেনি' (সূরা নূর)। সুতরাং তাদের উক্তিসমূহকে শরিয়তের অনুকূলে ব্যাখ্যা না করা গেলে এমতো ধারণা রাখতে হবে যে, তাদের ওই উক্তিগুলো ছিলো আধ্যাত্মিক মন্ততাজাত । আর মন্ততা তো একটি উপেক্ষণীয় বিষয়। ফকীহ্গণ বলেন, বৈধ আহার্য বা পানীয়ের মাধ্যমেও যদি কারো মত্ততা উদ্ভুত হয় এবং ওই মত্ত অবস্থায় যদি কেউ তালাক দেয়, তবে তা শুদ্ধ হবে না। যদি তাই হয়, তবে প্রেমসাগরে সতত সন্তরণরত আল্লাহ্র অলীগণের প্রেমোন্যত্ততাকে কীভাবে দৃষণীয় বলা যায়ঃ প্রায়শঃ এরকম ঘটে থাকে যে, পাঠক ও শ্রোতা তাদের বক্তব্যের মর্মার্থই অনুধাবন করতে পারে না। তাদের বক্তবোর উদ্দেশ্য থাকে এক রকম, আর পাঠক ও শ্রোতা বুঝে ফেলে অন্য রকম । একথাতো অনন্বীকার্ধ যে, সুসংগত ও যুক্তিসিদ্ধ বিশ্রেষণ ছাড়া বোধ্য ও অবোধ্য কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় না। এর মধ্যে আবার অবোধ্য বিষয়সমূহ অধিকতর সৃশ্থ ও স্পর্শকাতর । যেমন, আল্লাহতায়ালার সত্তা ও গুণাবলী সম্পর্কিত বিষয়। এসকল বিষয়ের জ্ঞান ও প্রতিক্রিয়া প্রকৃত আল্লাহ্‌ প্রেমিকের হৃদয়ে প্রতিবিশ্বত হয়। তিনি তখন বিষয়টিকে প্রকাশ করতে চান, কিন্তু উপযুক্ত কোনো ভাষা খুঁজে পান না। কারণ ভাষা ওই অসীম ও অতুলনীয় জ্ঞান ধারণ করতে অক্ষম । তাই আল্লাহ্‌র পরিচয়ধন্য ব্যক্তি তখন তার মনের ভাব প্রকাশ করেন রূপকভাবে । অপূর্ণাঙ্গ তুলনা প্রয়োগ করা ছাড়া তখন তার বক্তব্য প্রকাশের আর কোনো উপায় থাকে না। সুতরাং তাদের রূপকাশ্রয়ী বক্তব্যকে শাব্দিক বা আভিধানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ব্যাখ্যা করা বৈধ নয়। এরকমও বলা ঠিক নয় যে, তাদের বক্তব্য বা বিশ্বাস আহলে সুন্নত ওয়াল জামাতের আকায়েদের বিপরীত । লক্ষ্য করুন, আল্লাহ্‌ ও তার রসুলের বাণী সন্তারের মধ্যেও অবোধ্য বিষয়াবলীর অনেক রূপকাশ্রয়ী বক্তব্য এসেছে । যেমন __ "আর্রহমানু আ'লাল আরশিস্‌ তাওয়া (রহমান আরশের উপরে সমাসীন)। 'ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম' (আল্লাহ্‌র হাত তাদের হাতের উপর)। এগুলো হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করলে হয়ে যেতে হয় কাফের । আবার এ ধরনের আয়াতের শাব্দিক অর্থ গ্রহণ করলেও কাফের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কারণ আল্লাহ্‌ অবয়বাতীত, স্থানাতীত, কালাতীত ও দৃষ্টান্তাতীত। সুতরাং কোনো স্থানে সমাসীন হওয়া অথবা কারো হাতের উপর হাত রাখা থেকে তিনি চিরমুক্ত, চির পবিত্র । তাই আল্লাহ্র ওলীগণের মারেফাত সম্পর্কিত অবোধ্য বিষয়াবলীর বিবরণ ও এরকম উক্তিগুলো প্রত্যাখ্যানযোগ্য যেমন নয়, তেমনি সেগুলোর শাব্দিক বা প্রকাশ্য অর্থও নয় গ্রহণীয়। তাফসীরে মাযহারী/২৯৮ টু ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।