একটি প্রশ্নঃ শরিয়তে মোহাম্মদী সকল মানুষের উপরে সমভাবে প্রযোজ্য ৷ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না বলে এই শরিয়তের মধ্যে আর কোনো পরিবর্তন-পরিবর্ধন অথবা সংযোজন-বিয়োজনের কোনো সম্ভাবনা নেই। সুতরাং কোনো পীরকে শরিয়ত বিরোধী কিছু বলতে বা করতে দেখেও তাকে কামেল আরেফ বা আল্লাহ্র পরিচয়ধন্য ব্যক্তিত্ব মনে করা যেতে পারে কীভাবে? উত্তরঃ নিঃসন্দেহে শরিয়ত বিরোধী কিছু করার অধিকার কারোই নেই। ইলহাম বা অনুপ্রেরণা অনুসারে একটি বালক হত্যা করা হজরত খিজিরের জন্য সিদ্ধ ছিলো বটে কিন্ত এই উম্মতের কারো জন্যই তা সিদ্ধ নয়। আর কামালিয়াতের নাম করে এরকম কর্ম কেউ করেনও না। কিন্তু এ কথা ভূলে গেলে চলবে না যে, মতপৃথকতাজনিত মাসআলার দু'টি দিক সতত বিদ্যমান_ ইতিবাচক ও নেতিবাচক ৷ আর প্রতিটি দিকের নিশ্চয় কোনো না কোনো কারণও রয়েছে। সুতরাং মুজতাহিদ ইমামগণের মতপার্থক্য জনিত মাসআলাগুলোকে যেমন শরিয়ত বিরোধী বলা যায় না, তেমনি আল্লাহ্র পরিচয়প্রাপ্ত অলি- আল্লাহ্গণের ব্যাখ্যাসমূহকেও শরিয়তের পরিপন্থীরূপে সাব্যস্ত করা সমীচীন নয়। সাধারণতঃ দেখা যায়, তাদের মধ্যে কেউ কেউ কখনো কখনো আল্লাহ্ ও আল্লাহ্র রসুলের প্রশস্তিসূচক সামা বা সংগীতাদি নিয়ে নিমগ্ন হয়ে পড়েন। তাদের সকল কাজ শরিয়ত সম্মত হওয়ার পরেও এমতো কিছু বিসদৃশ আচরণের কারণে তাদের বিরুদ্ধাচরণ করা ঠিক নয়। বাহ্যিক দৃষ্টিভঙ্গি কখনোই চূড়ান্ত কোনো মাপ-কাঠি নয়। যেমন কেউ যদি কাচের গ্রাসে মদের রঙ বিশিষ্ট শরবত পান করে, তবে একথা বলা যাবে না যে, ওই লোকটি মদ্যপায়ী। পূর্ববর্তী জামানার কোনো কোনো সুফী এ ধরনের আমল করতেন এই উদ্দেশ্যে যে, সর্বসাধারণ যেনো এভাবে তাদেরকে ভুল বুঝে দূরে সরে যায় এবং তাদের জিকির-ফিকির ও ইবাদত বন্দেগী যেনো হয় নিরুপদ্রব। তাদের এমতো আমলকে শরিয়ত বিরোধী বলা যায় কি? কামেল পীরগণের মাধ্যমে সগীরা গোনাহ্ প্রকাশ পাওয়াও একটি স্বাভাবিক ব্যাপার । কিন্তু তারা এসকল অনুল্পেখ্য স্বলন থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা ও সতর্কতাও তো অবলম্বন করেন। এর পরেও তাদের ছিদ্রান্বেষণ করার হেতু কীভাবে থাকতে পারে? তারা তো নবী নন, যে সম্পূর্ণ নিষ্পাপ হতে পারবেন। সুতরাং প্রকৃত মুরীদের কর্তব্য হচ্ছে, সে তার পীর মোর্শেদের এমতো কর্মের অনুসরণ থেকে বিরত থাকবে, কিন্তু তাকে প্রত্যাখ্যান করবে না এবং এই সন্দেহটিকেও প্রশ্রয় দিবে না যে, তিনি আরেফে কামেল নন। |||. 2|100119,00] অক্পীর সামযরী২৯৭
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।