Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নিশ্চিত জানতেন, অচিরেই এমন কিছু কাজ তাকে করতে হবে, ঘা প্রকাশ্য দৃষ্টিতে নিষিদ্ধ ও মন্দ। নবী ও রসুলগণের শরিয়তে প্রকাশ্য দিকটি অবশ্য পালনীয় । তাই প্রকাশ্য দৃষ্টিতে যা শরিয়ত বিরুদ্ধ, তার বিরুদ্ধাচরণ তো তারা করবেনই। হজরত খিজির কথাটি ভালোভাবেই জানতেন । তাই তিনি বলেছিলেন, হে মুসা! আপনি তো রসুল। আপনি তো সাধারণ মানুষের সংশোধন "কর্মে জড়িত, কিন্তু বাহ্যিক কর্মকাণ্সমূহেরও অন্তর্নিহিত একটি রহস্য রয়েছে। সে রহস্য আপনার জানা নেই। আমি প্রধানতঃ বিচরণ করি ওই রহস্যের জগতেই। সুতরাং বাহ্যিক দৃষ্টিতে আমার আচরণ ও কর্মসমূৃহ আপনার নিকটে আশোভন ও অন্যায় মনে হতেই পারে । তাই আমি বলি, সেরকম কিছু ঘটলে আপনি ধৈর্যধারণ করবেন কীভাবে? আমি বলি, সর্বসাধারণের জন্য আইন বা বিধান এক রকমই হয়। বিভিন্ন জনের জন্য বিভিন্ন আইন প্রণীত হলে মানুষের সমাজ সংসার বলে আর কিছু থাকে না। তাই ভালো ও মন্দের ধারণা ও বিধান সর্বজনগ্রাহ্য ও সর্বজন প্রযোজ্য হওয়াই বাঞ্ছনীয় । শরিয়ত হচ্ছে এরকম সর্বজন প্রযোজ্য বিধানাবলীর সমষ্টি । আর সর্বসাধারণের সংশোধনের দায়িত্ব যেহেতু নবী ও রসুলগণকে পালন করতে হয়, সেহেতু প্রত্যাদেশের মাধ্যমে শরিয়তের বিধিবিধান জানানো হয় তাদেরকেই । ওই শরিয়তানুসারে যেমন তারা নিজেরা পরিচালিত হন, তেমনি পরিচালিত করেন আপামর জনসাধারণকে । তাই শরিয়তের প্রতি অসঙ্গতিপূর্ণ রহস্যময়তা অথবা অরহস্যময়তার তারা বিরোধিতা করেন। এটা নবী রসুলগণের একটি স্বভাব-বৈশিষ্ট্য । হজরত খিজির ছিলেন অন্তর্নিহিত এক রহস্যময় জগতের নায়ক। জনসম্পৃক্ততা ও সর্বসাধারণের সংশোধনকর্ম তার দায়িতৃভৃত বিষয় নয়। তাই তার আচরণ ও কর্মকাণ্ড সর্বজনগ্রাহ্য না হওয়াই স্বাভাবিক । তিনি বুঝতে পেরেছিলেন, হজরত মুসা তার আপাতঃ বিসদৃশ কর্মকাণ্ড সহ্য করতে পারবেন না। ফলে তার সাহচর্য্যের মাধ্যমে হজরত মুসার উপকার লাভেরও সম্তাবনা নেই। তাই তিনি হজরত মুসাকে নিরুৎসাহিত করেছিলেন একথা বলে যে, _যা আপনার জ্ঞানায়ত্ব নয়, তা আপনি সহ্য করবেন কীভাবে? এ কারণেই কামেল সূফীগণ বলেন, মুরীদের যদি তার পীর সম্পর্কে এমতো বিশ্বাস থাকে যে, তিনি একজন প্রকৃত আল্লাহ্‌র পরিচয়ধন্য ব্যক্তিত্ব, তবে পীরের আপাতঃ বিসদৃশ কর্মকাণ্ড সম্পর্কে নিশ্চুপ থাকাই হবে তার জন্য সমীচীন । যদি সে এরকম করতে না পারে, তবে বর্তমান পীরের প্রতি উত্তম ধারণা রেখে অন্য কোনো পীরের নিকটে গমন করাই হবে তার কর্তব্য । তাফসীরে মাযহারী/২৯৬ টু ||11111.011100119.0011

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।