“রুশ্দা' অর্থ সত্যপথের দিশা । “রুশ্দা' এবং “রাশ্দা' শব্দ দু'টো সমার্থক । আলোচ্য আয়াতের মাধ্যমে এ কথা প্রমাণিত হয় যে, সাধারণভাবে উচ্চজ্ঞানসম্পন্ন কোনো ব্যক্তির চেয়ে অপেক্ষাকৃত নিম্নপর্যায়ের জ্ঞানসম্পন্ন ব্যক্তিও কোনো এক বা একাধিক বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে । এমতো ক্ষেত্রে উচ্চ জ্ঞানসম্পন্ন ব্যক্তি যদি ওই বিশেষ জ্ঞান অর্জনের জন্য তার চেয়ে নিশ্নজ্ঞান সম্পন্ন ব্যক্তির শরণাপন্ন হন, তবে তাতে করে তার মর্যাদাহানি ঘটে না। বরং এভাবে বিভিন্ন জনের নিকট থেকে বিশেষ বিশেষ জ্ঞান সংগ্রহ করাই প্রকৃত জ্ঞানীর স্বভাব । ইতোপূর্বে বর্ণিত হাদিসে এসেছে, নবী মুসা আল্লাহকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় আলেম কে? আল্লাহ্ বললেন, ওই ব্যক্তি, যে অন্যের নিকট থেকে জ্ঞান সংগ্হ করে নিজের জ্ঞানকে সম্মৃদ্ধ করে নেয়। উত্তম সূত্র সহযোগে হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি ও ইকনে মাজা এবং হজরত আলী থেকে ইবনে আসাকের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রজ্ঞা হচ্ছে বিশ্বাসীদের হারানো ধন। সুতরাং যেখানে তা পাওয়া যায়, বিশ্বাসীরা যেনো সেখান থেকেই তা সংগ্রহ করে। এটা তাদের অধিকার । দরূদে ইবাহিমে রসুল স. ও তার পরিবারবর্গের উপর হজরত ইব্রাহিম ও তার পরিবারবর্গের মতো যে রহমত কামনা করা হয়েছে, সেই রহমতও হারানো ধন সদৃশ । বাগবী লিখেছেন, অন্যান্য হাদিসে এসেছে, হজরত মুসা যখন হজরত খিজিরের সঙ্গ কামনা করলেন, তখন হজরত খিজির বললেন, জ্ঞান শিক্ষার জন্য তওরাতই যথেষ্ট । আর পুণ্য কর্মের জন্য বনী ইসরাইলের পথ প্রদর্শনের দায়িত পালনই যথেষ্ট । দু'টোই আপনার রয়েছে। সুতরাং আমার সঙ্গলাভের প্রয়োজন কী? হজরত মুসা বললেন, আল্লাহ্ আমাকে এরকম নির্দেশ করেছেন । উল্লেখ্য যে, আল্লাহ্র নির্দেশ প্রাপ্ত হলেও নিজেকে শিক্ষার্থীরূপে উপস্থিত করাই জ্ঞান চর্চার একটি আদব। আর ওই আদব প্রদর্শনার্থেই হজরত মুসা অনুমতি প্রার্থনা করেছিলেন এভাবে___ সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা থেকে আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করতে পারি কি? এরপরের আয়াতে (৬৭) বলা হয়েছে__ “সে বললো, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্যধারণ করে থাকতে পারবে না।" উল্লেখ্য যে, হজরত খিজির এ কথা বলেছিলেন বেশ জোর দিয়ে। বক্তব্যকে জোর প্রদানের জন্যই তাই এখানে ব্যবহৃত হয়েছে “ইন্না' (সুনিশ্চিত) এবং 'লান'(কিছুতেই না) শব্দছ্ধয় । এরপরের আয়াতে (৬৮) বলা হয়েছে___'যে বিময় তোমার জ্ঞানায়ত্ নয়, সে বিষয়ে তুমি ধৈর্যধারণ করবে কেমন করে? আলোচ্য উক্তিটিও হজরত খিজিরের। এখানে “খুবরা' শব্দটির অর্থ 'ইলম' (জ্ঞান, সংবাদ বা বিজ্ঞপ্তি)। হজরত খিজির তাফনীরে মাযহারী/২৯৫ |1|1|.01100119,001
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।