কোনো শুল্ক ভূমিতে বসে পড়লে সেখানে জন্ম নিতো সবুজ তৃণ ও উদ্ভিদ। তাই তাকে বলা হয় খিজির । মুজাহিদ বলেছেন, যে স্থানে খিজির নামাজ পড়তেন তার চতুষ্পার্ে দেখা দিতো সবুজের সমারোহ । বাগবী তাকে ইসরাইল বংশভৃত বলে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন, তিনি ছিলেন রাজপুত্র, কিন্ত সংসার বিরাগী। আমি বলি, তিনি ইসরাইল বংশভূত ছিলেন না। ইসরাইলী হলে হজরত মুসার আনুগত্য করা তার জন্য হতো অত্যাবশ্যক । কারণ হজরত মুসা ছিলেন বনী ইসরাইলের পয়গম্বর । তাছাড়া বিশুদ্ধ সূত্রসম্বলিত হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে, প্রথম সাক্ষাতের সময় হজরত মুসা তার পরিচয় দিয়েছিলেন, আমি মুসা । হজরত খিজির বলেছিলেন, বনী ইসরাইলের মুসা? হজরত মুসা বলেছিলেন, হ্যা। এই কথোপকথনের মাধ্যমেও প্রমাণিত হয় যে, তিনি ইসরাইল বংশভূত নন। এক বর্ণনায় এসেছে, নির্ধারিত স্থানে পৌছে হজরত মুসা দেখলেন, এক লোক আপাদমস্তক বন্ত্রাবৃত অবস্থায় চিৎ হয়ে শুয়ে রয়েছেন। বস্ত্রের কিছু অংশ রয়েছে তার মস্তকের নিচে এবং কিছু অংশ তার পায়ের গোড়ালীর নিচে। অপর এক বর্ণনায় এ কথাও এসেছে যে, ওই সময় হজরত খিজির সমুদ্রবক্ষে একটি সবুজ জায়নামাজ বিছিয়ে নামাজ পাঠ করছিলেন। এরপর বলা হয়েছে__ "যাকে আমি আমার নিকট থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমার নিকট থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান।' এ কথার অর্থ__ যাকে আমি আমার পক্ষ থেকে দান করেছি প্রত্যাদেশ বা নবুয়ত এবং আমার নিকট থেকে দিয়েছি সাধনালব্ জ্ঞানের অতীত এক বিশেষ ধরনের জ্ঞান । উল্লেখ্য যে, এই বিশেষ ধরনের জ্ঞান হচ্ছে আল্লাহ্র সত্তা ও গুণাবলীর রহস্য সম্পকীয় জ্ঞান। বাগবী লিখেছেন, অধিকাংশ আলেম হজরত খিজিরকে নবী বলে মনে করেন না। আমি বলি, এক্ষেত্রে আলেমগণের অভিমতসমূহ বেশ জটিল । নবীগণের প্রতি অবতীর্ণ হয় প্রত্যাদেশ বা ওহী, যা নিঃসন্দিপ্ধ ও অবশ্য অনুসরণীয় । আর আউলিয়াগণের প্রতি অবতীর্ণ হয় ইলহাম বা অনুপ্রেরণা, যা সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ যেমন নয়, তেমনি নয় অবশ্য অনুসরণীয় । তাকে যদি নবী মেনে না নেয়া হয় তবে একথার জবাব কী হতে পারে যে__- ইতোপূর্বে বর্ণিত হয়েছে হজরত খিজির একটি বালককে হত্যা করেছিলেন, এ ধরনের আমল প্রত্যাদেশ ছাড়া কী করে সম্ভব? এর পরের আয়াতে (৬৬) বলা হয়েছে___ “মুসা তাকে বললো, সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা থেকে আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি আপনাকে অনুসরণ করবো কি? উল্লেখ্য যে, সৌজন্য ও শিষ্টাচারিতার প্রতি লক্ষ্য রেখে হজরত মুসা এভাবে এখানে হজরত খিজিরের সঙ্গলাভের অনুমতি প্রার্থনা করেছেন৷ তাফমীরে মাযহারী/২৯৪ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।