Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নাসীতুল্‌ হৃতা' অর্থ আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম অথবা আমি মৎস্যটি হারিয়ে ফেলেছি কিংবা ছেড়ে এসেছি। বাগবী লিখেছেন, মাছটি চেয়েছিলেন। কিন্তু হজরত মুসা তখন ছিলেন নিদ্রিত ৷ যখন তিনি জাগ্রত হলেন, তখন ইউশা বিস্মৃত হলেন ঘটনাটি । দু'জনে পথ চলতে শুরু করলেন পুনরায় । দিপ্রহরের সময় একস্থানে থেমে নামাজ পাঠ করলেন তারা । তারপর হজরত মুসা যখন খাদ্য উপস্থিত করার কথা বললেন, তখন ইউশার মনে পড়লো সমুদ্রগামী মতস্যটির কথা। 'ইল্লাশ্‌ শাইতৃনু' অর্থ শয়তানই ভুলিয়ে দিয়েছে আমাকে । বায়যাবী লিখেছেন, হজরত ইউশা তখন আল্লাহ্‌র অপার পরাক্রমের এক বিরল নিদর্শন দেখে মোহিত হয়ে গিয়েছিলেন । তার সকল মনোযোগ বিলিন হয়ে গিয়েছিলো আল্লাহ্‌র অপার কুদরতের মাধ্যমে ৷ তাই তিনি ভুলে গিয়েছিলেন ভাজা মাছটির কথা। কিন্তু বিনয় ও আনুগত্যের নিদর্শনস্বরূপ তিনি ওই ভুলকে সম্পৃক্ত করে দিলেন নিজের সঙ্গে। আর এক্ষেত্রে গঁদাসিন্যের ভাবটিকে সম্পর্কিত করেছিলেন শয়তানের সঙ্গে ৷ এরপর বলা হয়েছে__ “মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নেমে গেলো সমুদ্রে ।' এখানে “আ'জাবা' (আশ্চর্যজনকভাবে) কথাটির মওসুফ (বিশেষ্য) রয়েছে অনুস্ত। ওই অনুক্ত মওসুফ সহকারে কথাটি দীড়াবে এরকম___ “সাবীলান্‌ আ'জাবা (ধরেছিলো আশ্চর্যজনক পথ) অথবা 'ইত্তাখাজান আ'জাবা (ধরেছিলো আশ্চর্যজনকভাবে)।' কেউ কেউ বলেছেন, “আ'জাবান কথাটি বলেছিলেন হজরত মুসা। ইউশা যখন হজরত মুসাকে মাছটির সমুদ্রগমনের কথা জানালেন তখন হজরত মুসা বললেন, “আ'জাবান' (আশ্চর্যতো)। কোনো কোনো আলেম বলেছেন, এখানকার “ইত্তাখাজা' শব্দটির সর্বনাম হবে হজরত মুসার সঙ্গে। অর্থাৎ ভর্জিত ম€স্যের সমুদ্রাভ্যন্তরে গমনের বিষয়টি সম্পর্কেই হজরত মুসা বলেছিলেন আশ্চর্যতোঃ এরপরের আয়াতে (৬৪) বলা হয়েছে__ “মুসা বললো, আমরা তো এই স্থানটিই অনুসন্ধান করছিলাম ।' একথার অর্থ__ হজরত মুসা তখন বললেন, হে ইউশা! ওই স্থানটিই তো আমাদের গন্তব্য । সেখানেই দেখা হবে আল্লাহ্র সেই জ্ঞানী বান্দা খিজিরের সঙ্গে । একথা বলেই তারা দু'জনে তাদের পদচিহ্ন দেখে দেখে ফিরে গেলেন ওই নির্ধারিত স্থানে । এরপরের আয়াতে (৬৫) বলা হয়েছে__ অতঃপর তারা সাক্ষাৎ পেলো আমার দাসদের মধ্যে একজনের ।' এখানে 'দাসদের মধ্যে একজন' বলে বুঝানো হয়েছে হজরত খিজিরকে। এরকম বলেছেন জমহুর উলামা । বিশুদ্ধ সূত্রসম্বলিত হাদিসসমূহে এরকমই বর্ণিত হয়েছে। খিজির ছিলো তার উপাধি । আসল নাম ছিলো বলইয়ান বিন মালাকান অথবা আলইয়াসা কিংবা ইলইয়াস। বাগবীর বর্ণনায় এসেছে, হিসাম ইবনে মুনাবৃবাহ্‌ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তিনি |||. 2|1100118.00 অক্দীর মহা ৯০

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।