Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“মাছটি সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেলো" কথাটির অর্থ__- আল্লাহ্‌র হুকুমে মাছটি সমুদ্রবক্ষ ভেদ করে তৈরী করলো একটি সুড়ঙ্গের মতো পথ, আর ওই পথ ধরে সে নেমে গেলো সমুদ্রের গভীরে । এখানে 'সারাবা' অর্থ চলার পথ । যেমন বলা হয়__ “সারিবুম বিন্নাহার' (দিনে চলাচলকারী)। কোনো কোনো অভিধানবিশারদ লিখেছেন, “সারাবা' অর্থ লম্থিতভাবে বিদীর্ণ করা বা চিরে ফেলা । অর্থাৎ মাছটি পানি চিরে চিরে প্রস্তুত করে নিয়েছিলো তার প্রলম্বিত পথ। একটি বিশুদ্ধ বর্ণনায় এসেছে, মৎস্যটি যখন সমুদ্রসলিলে প্রবেশ করলো, তখন আল্লাহ্‌ তার গমন পথের চতুষ্পার্থের তরঙ্গসমূহকে থামিয়ে দিলেন । ফলে নির্মিত হলো একটি সুড়ঙ্গসদৃশ সুদীর্ঘ পথ। এর পরের আয়াতে (৬২) বলা হয়েছে__ 'যখন তারা আরো অগ্রসর হলো, সফরে ক্রাস্ত হয়ে পড়েছি।' এ কথার অর্থ__ হজরত মুসা ও তার সঙ্গী হজরত ইউশা একদিন এক রাত্রি এবং পরের দিন দুপুর পর্যস্ত পথ চললেন। অতিক্রম করে গেলেন দুই সমুদ্রের সন্ধিস্থল। তারপর ক্লান্ত হয়ে একস্থানে থেমে হজরত মুসা তার সঙ্গীকে বললেন, আমরা এখন ক্লান্ত, ক্ষুধার্ত । সুতরাং আমাদের আহার্য উপস্থিত করো । উল্লেখ্য যে, দুই সমুদ্রের মিলনস্থলের পথটি অতিক্রম করে যাবার পর থেকেই হজরত মুসা ও হজরত ইউশা অনুভব করলেন ক্লান্তি ও ক্ষুধা। ক্ষুধা নিবারণার্থে তখন তাদের ভর্জিত মসটির কথা মনে পড়ে যায়। তারপর তারা সেখান থেকে ফিরে আসেন পাথরটির নিকটে । বিশুদ্ধ সূত্রপরম্পরাসম্বলিত হাদিসে এসেছে, গন্তব্যস্থল অতিক্রম না করা পর্যন্ত হজরত মুসা শ্রান্তি ও ক্ষুধা অনুভব করেননি। এর পরের আয়াতে (৬৩) বলা হয়েছে__ 'সে বললো, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? শয়তানই তার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিলো ।' একথার অর্থ-__ হজরত ইউশা তখন বললেন, মাছটি তো নেই। দুই সমুদ্রের মিলনস্থলে প্রস্তরখণ্ডের নিকটে আমরা যখন বিশ্রাম করছিলাম, তখনই সেটি জীবিত হয়ে সাগরাত্যন্তরে চলে যায়। অথচ আশ্চর্য । সেটির সাগর গমনের দৃশ্য স্বচক্ষে দেখেও আমি আপনাকে তা জানাতে ভুলে গিয়েছি। নিশ্চয় শয়তানের প্রভাবেই ঘটেছে আমার এমতো বিস্মৃতি । আপনি কি এটা লক্ষ্য করেছেন? *আস্সখরাতি' অর্থ ওই শিলাখণ্ড, যেখানে আমরা বিশ্রাম করেছিলাম বা শুয়েছিলাম । হাকাল বিন যিয়াদ সূত্রে বাগবী লিখেছেন, শিলাখগ্টি ছিলো পীত সমুদ্রের পশ্চাদ্‌ভাগে । তাফসীরে মাযহারী/২৯২ |1111.011100119.0011

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।