বললেন, আর সর্বাপেক্ষা অধিক বিজ্ঞ? আল্লাহ্ বললেন, ওই ব্যক্তি যে নিজের জ্ঞানের সঙ্গে মিলিয়ে নেয় অন্যের জ্ঞান। নবী মুসা বললেন, হে আমার জীবনাধিকারী আল্লাহ্! বর্তমানে আমার চেয়ে অধিক জ্ঞান যদি কারো থাকে তবে তার সন্ধান আমাকে দাও । আল্লাহ্ বললেন, হ্যা, আছে। তার নাম খিজির | নবী মুসা বললেন, আমি তাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহ্ বললেন, সাগর পাড়ে পাথরের কাছে। মুসা বললেন, কীভাবে তাকে পাবো? আল্লাহ বললেন, একটি মাছ ভেজে নিয়ে রওয়ানা হয়ো। যেখানে ওই মাছটি হারিয়ে যাবে, সেখানেই পেয়ে যাবে তাকে। মুসা তখন একটি মাছ ভেজে নিলেন। তারপর একটি থলিতে ভাজা মাছটি পুরে নিয়ে একজন খাদেম সহকারে যাত্রা করলেন সাগরের পাড় ধরে। খাদেমকে বললেন, মাছটির প্রতি খেয়াল রেখো । কোথাও মাছটি হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ো। পরের আয়াতে (৬১) বলা হয়েছে__ “তারা যখন উভয়ের সঙ্গমস্থলে পৌছলো, তারা নিজেদের মাছের কথা ভুলে গেলো; মাছটি সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেলো ।' একথার অর্থ___ হজরত মুসা ও তার সহচর ইউশা যখন দুই সমুদ্রের সন্ধিস্থলের নিকটে পৌছলেন, তখন দু'জনেই ভুলে গেলেন থলির মধ্যে রাখা ভর্জিত মৎস্যটির কথা । ইত্যবসরে মাছটি জীবিত হয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়লো এবং পানিতে সুড়ঙ্গ তৈরী করে সেই সুড়ঙ্গ দিয়ে নেমে গেলো সমুদ্ের গভীরে । সুফিয়ান বলেছেন, কেউ কেউ ধারণা করেন, ওই পাথরের নিকটেই ছিলো আবে হায়াতের (সঞ্জিবনী সলিলের) প্রস্রবণ ৷ ওই আবে হায়াতের স্পর্শেই ভাজা মাছটি জীবিত হয়ে উঠেছিলো এবং নেমে গিয়েছিলো সমুদ্রের পানিতে । কালাবী বলেছেন, ইউশা ইবনে নুন ওই সঞ্জিবনী সলিল দ্বারা ওজু করে লবন ছিটিয়ে দিয়েছিলেন মাছটির উপরে । ফলে মাছটি জীবিত হয়ে সমুদ্রাভ্যন্তরে চলে যায়। মাছটির নিংশ্বাসে সমুদ্রের পানি সরে গিয়ে সৃষ্টি হয়েছিলো পথ বা সুড়ঙ্গ । “তারা নিজেদের মাছের কথা ভুলে গেলো" কথাটির অর্থ___ সমুদ্রতীরস্থিত ওই পাথরটির নিকটে গিয়ে হজরত মুসা মাছটির কথা বিস্মৃত হলেন এবং হজরত ইউশা মাছটির জীবিত হওয়া ও সমুদ্রাভ্যন্তরে চলে যাওয়ার দৃশ্য দেখেও হজরত মুসাকে তা জানাতে ভুলে গেলেন। বাগবী লিখেছেন, মাছটি ছিলো হজরত ইউশার জিম্মায় । প্রকৃতপক্ষে তিনিই ভুলে গিয়েছিলেন মাছটি জীবিত হওয়া ও সমুদ্রে চলে যাওয়ার কথা । কিন্তু যেহেতু মাছটি ছিলো উভয়ের পাথেয়, তাই এখানে বলা হয়েছে “তারা দু'জনেই নিজেদের মাছের কথা ভুলে গেলো ।' তাফসীরে মাযহারী/২৯১ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।