Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পারবেন না। মুসা বললেন, সত্যিই আমার ভুল হয়েছে । আর এভাবে আপনাকে প্রশ্ন করবো না। খিজির এবার তাকালেন নৌকাটির দিকে । একটি চড়ুই পাখি হঠাৎ এসে বসলো নৌকায় । একটু পরে পাখিটি নদীর পানি পান করলো । খিজির বললেন, দেখুন পাখিটির দিকে । চঞ্চু দ্বারা সে যতটুকু পানি পান করলো, আপনার ও আমার জ্ঞান ততটুকুই । আর আল্লাহ্‌র জ্ঞান সীমাহীন সমুদ্রের মতো। আমরা যতই সেখান থেকে জ্ঞান সংগ্রহ করি না কেনো, আল্লাহ্র জ্ঞান তাতে করে একটুও কমে না। পথ চলা শুরু হলো পুনরায়। একস্থানে তারা দেখলেন, কয়েকটি বালক খেলাধুলায় মত্ত। খিজির ওই বালকদের মধ্যে একজনকে ধরে ফেললেন। তারপর নিজ হাতে ছিন্ন করলেন তার মস্তক। মুসা চিৎকার করে বললেন, কী করলেন আপনি! একটি নিম্পাপ বালকের জীবন সংহার করলেন! খিজির বললেন, আবার? কী চুক্তি ছিলো আমাদের মধ্যে? মুসা আত্মসংবরণ করলেন । বললেন, ভুল হয়েছে। ঠিক আছে, আর এরকম করবো না । আবার যদি এরকম করি তবে আপনি আমাকে ত্যাগ করবেন। পুনরায় যাত্রা শুরু করলেন তারা । চলতে চলতে পৌছলেন এক গ্রামে । দু'জনেই তখন ক্ষুধার্ত। গ্রামবাসীদের নিকট কিছু খাবার চাইলেন খিজির । গ্রামবাসীরা কেউই তার আবেদনে সাড়া দিলো না। তারা দেখতে পেলেন, অদূরেই একটি গৃহের প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। খিজির এগিয়ে গিয়ে প্রাচীরটি যথাস্থানে বসিয়ে দিলেন । মুসা বললেন, গ্রামবাসীরা মেহমানদারী করলো না। আপনিও বিনা মজুরীতে একজনের প্রাচীর ঠিক করে দিলেন। এদিকে আমরা ক্ষুধার্ত। আপনার এমতো রহস্যময় আচরণের কারণ কী? খিজির তখন একে একে তার কাজের রহস্য ভেদ করলেন। তারপর বললেন, এবার বুঝলেন তো, কোন কাজের কী রহস্য । এবার বিদায় । এ পর্যস্ত বলে রসুল স. মন্তব্য করলেন, মুসা যদি ধৈর্য ধরে তার সাথে থাকতে পারতেন, তবে দেখতে পেতেন আরো অনেক রহস্যময় কার্যকলাপ, লাভ করতে পারতেন আরো বেশী জ্ঞান। আল্লাহ্‌ও সেগুলো আমাকে জানিয়ে দিতেন । ইবনে জারীর, ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম তাদের স্ব স্ব তাফসীরে লিখেছেন, হজরত ইবনে আব্বাস উল্লেখ করেছেন, একবার নবী মুসা তার প্রভূপালনকর্তার নিকটে নিবেদন করলেন, হে আমার প্রিয়তম প্রভৃপালক | তোমার বান্দাগণেরে মধ্যে তোমার নিকটে সর্বাপেক্ষা প্রিয়ভাজন কে? আল্লাহ্‌ বললেন, যে আমাকে অধিক স্মরণ করে। নবী মুসা জিজ্ঞেস করলেন, হে আমার আল্লাহ্‌! তোমার বান্দাগণের মধ্যে তোমার কাছে সর্বোত্তম কে? আল্লাহ্‌ বললেন, যে তার প্রবৃত্তির অনুসারী নয় এবং যে সিদ্ধান্ত দান করে সত্যের অনুকূলে । নবী মুসা সকষসীরে মহরী/২৯০ ||| 2|100118.007

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।