চলো. তবে তোমরাই লাভ করবে পুণ্য ও আল্লাহৃতায়ালার সন্তোষ । আর যদি আল্লাহ্র বিধানবহির্ভত জীবন যাপন করো, তবে ক্ষতিগ্রস্ত হবে তোমরাই আল্লাহ্র এতে কোনো ক্ষতি-বৃদ্ধি নেই । কারণ তিনি চিরঅমুখাপেক্ষী । এরপর বলা হয়েছে__ 'অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হলে আমি আমার দাসগণকে প্রেরণ করলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করবার জন্য, প্রথম বার তারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিলো পুনরায় সেভাবেই তাতে প্রবেশ করবার জন্য এবং তারা যা অধিকার করেছিলো, তা সম্পূর্ণভাবে ধ্বংস করবার জন্য ।' এখানে “লিইয়াসৃউ উজুহাকুম' কথাটির অর্থ__তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্্ করবার জন্য, যা সর্বসমক্ষে প্রকাশিত হবে। বাগবী লিখেছেন, আল্লাহতায়ালা পারস্যরাজ খরদুশ ও টাইটিসকে বনী ইসরাইলদের উপরে বিজয় দান করেছিলেন । তারা বীর বিক্রমে বনী ইসরাইলদের উপর চড়াও হয়েছিলো । তাদের কাউকে হত্যা করেছিলো । কাউকে করেছিলো বন্দী। আবার কাউকে বানিয়েছিলো ক্রীতদাস । এরকম ব্যাপক ধ্বংস তাদের উপরে নেমে এসেছিলো দু'বার । “মা আলাও' অর্থ তারা যে স্থান অধিকার করেছিলো । অথবা যতদিন পর্যন্ত অধিকারে রেখেছিলো । মোহাম্মদ বিন ইসহাক সূত্রে বাগবী লিখেছেন, বনী ইসরাইলেরা অধিকাংশ সময় অপকর্মে লিপ্ত থাকতো । অবাধ্যতা ছিলো তাদের স্বভাব। তৎসত্তেও আল্লাহ্তায়ালা তাদের বহুভাবে অনুগৃহীত করেছিলেন । হজরত মুসার মাধ্যমে আল্লাহতায়ালা তাদেরকে এইমর্মে সাবধান করে দিয়েছিলেন যে, সংশোধিত না হলে তাদের উপরে নেমে আসবে আযাব । হজরত যুসার তিরোধানের পর যথাসময়ে দুর্বিনীত বনী ইসরাইলদের প্রতি ঠিকই আযাব নেমে এসেছিলো । তাদের এক রাজার নাম ছিলো সিদ্দীকাহ। তখনকার নিয়ম ছিলো, মানুষকে সুপথে পরিচালনার জন্য তখনকার রাজাদের সঙ্গে আল্লাহপাক রাখতেন তীর প্রেরিত কোনো নবীকে । ওই সকল নবীর উপরে কোনো আসমানী কিতাব অবতীর্ণ হতো না। তারা মানুষকে পথ-প্রদর্শন করতেন তওরাতের মাধ্যমে । সিদ্দীকাহ'র সঙ্গে নবী হিসেবে ছিলেন হজরত শা"ইয়া বিন আমজীয়া। তিনি ছিলেন হজরত জাকারিয়া ও হজরত ইয়াহ্ইয়ার পূর্ববর্তী নবী । তিনি হজরত ঈসা আ. ও হজরত মোহাম্মদ মোস্তফা স. এর আবিভরবের সুসংবাদ প্রচার করতেন। বলতেন, হে জেরুজালেমবাসী! শোনো, অচিরেই তোমাদের নিকটে আগমন করবেন দু'জন মহান রসুল । একজন হবেন অশ্বারোহী । আরেকজন হবেন উদ্টারোহী ৷ তাফসীরে মাযহারী/২৯ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।