নিজে নিজে সমুদ্রসলিলে অদৃশ্য হয়ে যেতে দেখবে, সেখানেই সাক্ষাৎ পাবে তার । নবী মুসা একটি ভাজা মাছ নিয়ে সমুদ্র সৈকত ধরে রওনা হলেন। সহ্যাত্রীরূপে সঙ্গে ছিলেন ইউশা ইবনে নূন। একটানা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তারা । ক্লান্তি নিবারণের জন্য একস্থানে পাথরে মাথা রেখে শুয়ে পড়লেন। ঘুমিয়েও গেলেন একসময় । ওই সময় ভাজা মাছটি নিজে নিজে ঝাপিয়ে পড়লো সাগরে। পানির মধ্যে তার গতিপথ হয়ে গেলো সুড়ঙ্গের মতো । ইউশা হঠাৎ জেগে উঠেছিলেন। এরকম অদ্ভুত দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন তিনি । পুনরায় ন্দ্রাভিভূত হলেন। দু'জনে যখন জাগলেন তখন দিবাবসানের খুব বেশী দেরী নেই। পথ চললেন সূর্যাস্ত পর্যস্ত। রাতের বিশ্রাম শেষে পুনরায় শুরু হলো পথ চলা। শ্রান্তি নিবারণের জন্য একস্থানে থেমে মুসা বললেন, ইউশা! কিছু আহারের বন্দোবস্ত করো। উল্লেখ্য, মাছ সমুদ্রে চলে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি ক্ষুধা তৃষ্জা অনুভব করেননি । ইউশার মাছ চলে যাওয়ার ঘটনাটি মনেই ছিলো না । হঠাৎ মনে পড়তেই বললেন, সঙ্গের ভাজা মাছটি তো নেই । গতকাল দ্িপ্রহরের পর যেখানে আমরা শুয়েছিলাম, সেখানেই মাছটি লাফিয়ে পড়েছে সাগরে । আমি তখন হঠাৎ জেগে উঠেছিলাম ৷ আপনি ছিলেন নিদ্রাভিভূত। মুসা বললেন, আরে ওই স্থানটিই তো আমাদের গন্তব্যস্থল। ফিরে চললেন তারা । একসময় উপস্থিত হলেন নির্দিষ্ট স্থানে । দেখলেন, সেখানে আপাদমস্তক চাদরাবৃত হয়ে শুয়ে আছেন খিজির । মুসা তাকে সালাম বললেন । খিজির চাদর থেকে মুখ বের করে জিজ্ঞেস করলেন, এ অঞ্চলে আবার সালামের প্রচলন আছে নাকি? মুসা বললেন, আমি মুসা । খিজির বললেন, বনী ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যা। আমি আপনার কাছেই এসেছি। উদ্দেশ্য _ আল্লাহ্ আপনাকে যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান থেকে কিছু আহরণ করা । খিজির বললেন, কিন্ত আপনি তো আমার সঙ্গে থাকতে পছন্দ করবেন না। আমাকে যে জ্ঞান দেয়া হয়েছে, সে জ্ঞান আপনাকে দেয়া হয়নি, আবার আপনাকে যে জ্ঞান দেয়া হয়েছে, সে জ্ঞান আমার নেই। মুসা বললেন, ইনশাআল্লাহ্ আপনি আমাকে ধৈর্যশীলরূপে পাবেন । খিজির বললেন, ঠিক আছে। কিন্তু শর্ত হচ্ছে আমি যাই কিছু করি না কেনো আপনি সে সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা তার প্রস্তাবে সম্মত হলেন। তারপর তারা দু'জনে একদিকে যাত্রা করলেন। চলতে চলতে উপস্থিত হলেন এক নদীর কিনারায় । দেখলেন পারাপারের জন্য ঘাটে বাধা রয়েছে একটি নৌকা । নৌকার মাঝি খিজিরকে চিনতো। তাই সে বিনা ভাড়ায় খিজির ও তার সঙ্গীকে নদী পার করে দিলো। তীরে নামার আগে খিজির একটি পেরেক ঠুকে নৌকার তলা ফুটো করে দিলেন। তারপর নেমে পড়লেন তটভূমিতে । মুসাও অনুসরণ করলেন তাকে । কিন্তু তিনি সহসা বলে উঠলেন, আপনি তো আজব লোক! লোকটা বিনা ভাড়ায় আমাদেরকে পার করলো, আর আপনি তার ক্ষতি করলেন। এক্ষুণি তার নৌকা ডুবে যাবে। এভাবে একটা ভালো লোকের আয় উপার্জন বন্ধ করা কি ঠিক হলো? খিজির বললেন, আমি তো আগেই বলেছিলাম, আপনি আমার সঙ্গে থাকতে ্নীরে মাযহারী/২৮৯ || ও|100|1 8.0] অন্সারে সন
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।