7) সে বলিল, “তুমি কিছুতেই আমার সংগে ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবে না" 7) “যে বিষয় তোমার জ্ঞানায়ত্ত নহে সে বিষয়ে তুমি ধের্য ধারণ করিবে কেমন করিয়া? 0) মূসা বলিল, “আল্লাহ্ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করিব না।' 07) সে বলিল, “আচ্ছা, তুমি যদি আমার অনুসরণ কর-ই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করিও না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে তোমাকে কিছু বলি।' প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! ওই সময়ের কথা স্মরণ করুন, যখন নবী মুসা তার সঙ্গী ইউশাকে তার এক ভ্রমণকালে বলেছিলো, আমাদের গন্তব্য দুই সমুদ্রের মিলনস্থল । যুগ যুগ ধরে যদি পথ চলতে হয়, তবুও সেখানে আমাদেরকে পৌছতেই হবে। হজরত মুসার পিতার নাম ছিলো ইমরান । বিশুদ্ধ হাদিসে এরকমই বলা হয়েছে। “ফাতা' সঙ্গী) বলে এখানে বুঝানো হয়েছে ইউশা ইবনে নুন ইবনে ইফরাইম ইবনে ইউসুফ আ. কে। আমি বলি, সম্ভবতঃ ইউশার পিতা নুন ইফরাইমের বংশডূত ছিলেন, সরাসরি পুত্র ছিলেন না। কেননা ইফরাইমের জামানা ছিলো নুনের জামানার অনেক পূর্বে । *লা আবরাহু' অর্থ চলতেই থাকবো । “মাজমাআ'ল বাহরাইন" অর্থ দুই সমুদ্রের মিলনস্থল | কাতাদা বলেছেন, পারস্য সাগর ও রোম সাগরের সঙ্গমস্থুল (বর্তমানে যাকে বলা হয় শাতিল আরব)। মোহাম্মদ বিন কা'ব বলেছেন, স্থানটি তানজাহ্। হজরত উবাই ইবনে কা'বের মতে আফ্রিকা সাগর। “হুকুবা' অর্থ যুগ যুগ ধরে। কামুস গ্রন্থে রয়েছে, “হুকুবা' বলে আশি বছর অথবা এর চেয়ে কিছু বেশী সময়কে । ইবনে জারীর ও ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, 'হুকুবা' অর্থ সুদীর্ঘকাল । বাগবী লিখেছেন, হজরত ইবনে ওমর বলেছেন, “হুকুবা' অর্থ আশি বছর। কেউ কেউ বলেছেন 'হুবুবা' বলে সত্তর বছর সময়কে। বোখারী ও মুসলিম লিখেছেন, সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আমি একবার ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম, নাওফ বুকালীর ধারণা খিজিরের সঙ্গী মুসা বনী ইসরাইলদের নবী মুসা নন। তিনি বললেন, সে অসত্যভাষী। উবাই বিন কা'ব বলেছেন, আমি স্বকর্ণে শুনেছি, রসুল স. বলেছেন, একদিন বনী ইসরাইলের এক সমাবেশে নবী মুসা বক্তৃতা প্রদানের উদ্দেশ্যে দণ্ডায়মান হলেন। একলোক বললো, হে আল্লাহ্র নবী! বর্তমান পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী কে? মুসা কলিমুল্পাহ্ বললেন, আমি । তার এমতো জবাব আল্লাহ্র পছন্দ হলো না। আল্লাহ্ প্রত্যাদেশ করলেন, তোমার চেয়ে অধিকজ্ঞানী একজন আছে । তাকে পাওয়া যাবে দুই সমুদ্রের সঙ্গমস্থলে। নবী মুসা বললেন, কীভাবে আমি তার সাক্ষাৎ পাবো? আল্লাহ্ জানালেন, একটি ভাজা মাছ সঙ্গে নিয়ে যাত্রা করো । যেখানে মাছটিকে তাফসীয়ে মাযহারী/২৮৮ |11.01100119.001
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।