বিদ্রেপের বিষয় । উল্লেখ্য যে, মক্কার অংশীবাদীরা কোরআনের বচনবৈভবকে নিয়ে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রপ করতো । যেমন কখনো বলতো “আমরাও ইচ্ছে করলে এরকম বাক্য রচনা করতে পারি ।' কখনো বলতো “নিশ্চয় কোনো মানুষ তাকে কোরআন শিখিয়ে দেয়।' আবার কখনো বলতো 'এগুলো তো অতীত যুগের উপাখ্যান ভিন্ন অন্য কিছু নয়।' আযাবের বিবরণ বিশিষ্ট আয়াত সম্পর্কে বলতো “আমাদের মন্তব্যের কারণে তাহলে আল্লাহ আযাব অবতীর্ণ করেন না কেনো? দোজবীদের খাদ্য যাকুম সম্পর্কে বলতো 'যান্কুম তো বলা হয় উন্নতমানের খেজুর ও মাখনকে ।' এর পরের আয়াতে (৫৭) বলা হয়েছে__ 'কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেয়ার পর সে যদি তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্ম সমূহ ভুলে যায়, তবে তার অপেক্ষা অধিক সীমালংঘনকারী আর কে? একথার অর্থ__ যার প্রতি কোরআনের আহবান পৌঁছানো হয়। স্মরণ করিয়ে দেয়া হয় আল্লাহ্র বিভিন্ন নিদর্শনাবলী ৷ উন্মোচন করে দেয়া হয় এর রচনা শৈলী ও বক্তব্যতঙ্গির অলৌকিকত্বকে, সে যদি জেনে শুনে বুঝেও এ সকল কিছুকে প্রত্যাখ্যান করে, ভুলে যায় দায়বদ্ধতার কথা তবে তার চেয়ে অধিক সীমালংঘনকারী হতে পারে আর কে? এরপর বলা হয়েছ__ “আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেনো তারা কোরআন বুঝতে না পারে এবং তাদেরকে বধির করেছি; তুমি তাদেরকে সৎপথে আহ্বান করলেও তারা কখনো সংপথে আসবে না ।' এখানে ইন্না জায়া'লনা' কথাটির মাধ্যমে এ কথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, কৃতকর্ম সমূহের বিস্মৃতিই হচ্ছে সত্যপ্রত্যাখ্যানকারীদের অন্তর আচ্ছাদিত হওয়ার কারণ । আর বিদ্রপ করার কারণেই তাদেরকে বঞ্চিত করা হয়েছে কোরআনের অন্তর্নিহিত জ্ঞান থেকে । আর একথা স্পষ্ট করে বলেই দেয়া হয়েছে যে “আমি তাদের অন্তরে আবরণ দিয়েছি, যেনো তারা কোরআন বুঝতে না পারে । আলোচ্য আয়াতে “আয়াতি' বা আল্লাহর নিদর্শন দ্বারা বুঝানো হয়েছে কোরআনকে । তাই আলোচ্য বাক্যে ই" সর্বনামটি বসেছে কোরআনেরই সর্বনামরূপে । “ওয়াক্রা" অর্থ ভার । এখানে বলা হয়েছে 'এবং' তাদেরকে বধির করেছি।" অর্থাৎ সত্য বচনের অন্তর্নিহিত ধ্বনি শ্রবণ থেকে আমি তাদেরকে রেখেছি বঞ্চিত। এভাবে চিরত্রষ্টদের সম্পর্কে দেয়া হয়েছে একটি চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধাত্তটি হচ্ছে-__ চিরত্রষ্ট যারা, তারা প্রকৃত অন্তরানুভূতি ও শ্রুতিশক্তিহীন। সুতরাং তারা কস্মিনকালেও ইমান আনবে না । তাই শেষে বলা হয়েছে__ হে আমার রসুল! আপনি তাদেরকে সংপথে আহ্বান করলেও তারা কখনো সংপথে আসবে না। এর পরের আয়াতে(৫৮) বলা হয়েছে___ “এবং তোমার প্রতিপালক ক্ষমাশীল, তরান্বিত করতেন; কিন্ত তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যা থেকে তাফসীরে মাযহারী/২৮৫ |11.01100119.001
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।