Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “আল হুদা' বা “পথনির্দেশ' দ্বারা বুঝানো হয়েছে কোরআন অথবা ইসলামকে । কিংবা রসুল স. এর পবিত্র উপস্থিতিকে। 'সুন্নাতুল আউয়ালীন' অর্থ আল্লাহ্র আযাবের পূর্বে প্রবর্তিত রীতি, যা প্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছিলো অতীত যুগের কাফেরদেরকে । “কুবুলা' অর্থ কখন সামনাসামনি হবে। অর্থাৎ কখন উপস্থিত হবে। বলেছেন হজরত ইবনে আব্বাস । মুজাহিদ বলেছেন, কখন হঠাৎ আসবে । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাঁড়িয়েছে__- যখন তাদের নিকট পথ-নির্দেশরূপে কোরআন, ইসলাম অথবা আল্লাহ্‌র রসুলকে প্রেরণ করা হয়, তখন তারা সে পথনির্দেশকে অস্বীকার করে। দম্তভরে প্রতীক্ষা করতে থাকে শাস্তির, যেমন শাস্তি আপতিত হয়েছিলো পূর্ববর্তী জামানার অবাধ্যদের উপর তাদের ওই প্রতীক্ষাই তাদেরকে বিরত রাখে ইমান আনা থেকে এবং যথাসময়ে আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা থেকে । এর পরের আয়াতে (৫৬) বলা হয়েছে__ “আমি কেবল সুসংবাদদানকারী ও সতর্ককারীরূপেই রসুলগণকে প্রেরণ করে থাকি। একথার অর্থ__ বিশ্বাসবানদেরকে বেহেশতের শুভ প্রজ্ঞাপন প্রদান ও অবিশ্বাসীদেরকে দোজখাগ্নি থেকে সতর্ককরণের উদ্দেশ্যেই আমি প্রেরণ করি আমার বার্তাবাহকগণকে। তাদেরকে আমি এমতো দায়িত্ব ও ক্ষমতা দেইনি যে, অবিশ্বাসীদের আবদার অনুসারে স্বেচ্ছায় ও স্বক্ষমতায় কোনো অলৌকিকত্বৃ প্রদর্শন করতে পারবে। অথবা এ উদ্দেশ্যেও তাদেরকে প্রেরণ করিনি যে, স্বেচ্ছায় ও স্বশক্তিতে তারা কাউকে করতে পারবে হেদায়েত বা পথপ্রাপ্ত। এরপর বলা হয়েছে ___ “কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীরা মিথ্যা অবলম্বনে বিতণ্তা করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দিবার জন্য ।' নিঃসন্দেহে সত্যপ্রত্যাখ্যানকারীরা মিথ্যাশ্রয়ী ও কূটতর্কপ্রবণ। তাই তারা বিভিন্ন কথা বলে সত্যের প্রতিরোধ করতে চায়। যেমন কখনো বলে “আল্লাহ্‌ কি তবে মানুষকেই রসুল করে পাঠালেন ।' কখনো বলে “তুমিতো আমাদের মতই মানুষ বৈ অন্য কিছু নও' । কখনো আবার বলে “যদি আল্লাহ চাইতেন তবে আমাদের পথপ্রদর্শনের জন্য ফেরেশতা অবতীর্ণ করতেন" । আবার কখনো কখনো বলে “এই কোরআন এই দুই জনপদের (মক্কা ও তায়েফের) কোনো খ্যাতিমান লোকের উপর অবতীর্ণ হলো না কেনো' ইত্যাদি । এভাবে বিতর্কের অবতারণা করে তারা সত্যের প্রকাশকে ব্যর্থ করে দিতে চায়। “লিইউদহিদু' অর্থ এখানে ব্যর্থ করে দিবার জন্য । অর্থাৎ এভাবে প্রতর্কবিদ্ধ পরিস্থিতির উদ্ভব ঘটিয়ে সত্যোচ্চারণকে স্তব্ধ করে দিবার জন্য । এরপর বলা হয়েছে-_ এবং আমার নিদর্শনাবলী ও যদ্দারা তাদেরকে সতর্ক করা হয়েছে সেই সমস্তকে তারা বিদ্রপের বিষয়রূপে গ্রহণ করে থাকে ।' এখানে আয়াত অর্থ সকল নিদর্শন যা সন্নিবেশিত হয়েছে কোরআনে । 'হুযুওয়া' অর্থ তকসীরে মাহণ/২৮৪ |||. 8]11001118.007

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।