Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

7) আমি কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপেই রসূলগণকে পাঠাইয়া থাকি, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীরা মিথ্যা অবলম্বনে বিতপ্তা করে উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য এবং আমার নিদর্শনাবলী ও যদ্বারা উহাদিগকে সতর্ক করা হইয়াছে সেই সমস্তকে উহারা বিদ্ধপের বিষয়রূপে গ্রহণ করিয়া থাকে। 0 কোন ব্যক্তিকে তাহার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করাইয়া দেওয়ার পর সে যদি উহা হইতে মুখ ফিরাইয়া লয় এবং তাহার কৃতকর্মসমূহ ভুলিয়া যায় তবে তাহার অপেক্ষা অধিক সীমালংঘনকারী আর কে? আমি উহাদিগের অন্তরের উপর আবরণ দিয়াছি যেন উহারা কুরআন বুঝিতে না পারে এবং উহাদিগকে বধির করিয়াছি; তুমি উহাদিগকে সৎপথে আহ্বান করিলেও উহারা কখনও সৎপথে আসিবে না। 0) এবং তোমার প্রতিপালক ক্ষমাশীল, দয়াবান, উহাদিগের কৃতকর্মের জন্য তিনি উহাদিগকে শাস্তি দিতে চাহিলে তিনি উহাদিগের শাস্তি ত্রাম্বিত করিতেন; কিন্তু উহাদিগের জন্য রহিয়াছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যাহা হইতে উহাদিগের পরিত্রাণ নাই। 07] এ সব জনপদ-___ উহাদিগের অধিবাসীবৃন্দকে আমি ধ্বংস করিয়াছিলাম যখন উহারা সীমালংঘন করিয়াছিল এবং উহাদিগের ধ্বংসের জন্য আমি স্থির করিয়াছিলাম এক নির্দিষ্ট ক্ষণ । __ প্রথমোক্ত আয়াতের আল ইনসান' (মানুষ) দ্বারা এখানে বুঝানো হয়েছে নজর বিন হারেছকে। এরকম বলেছেন হজরত ইবনে আব্বাস। কালাবী বলেছেন, উবাই বিন খালফকে । কেউ কেউ বলেছেন, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সকল মানুষকে । কেউ কেউ আবার বলেছেন, কেবল সত্যপ্রত্যাখ্যানকারীদেরকেই এখানে চিহিত করা হয়েছে “আল ইনসান' কথাটির মাধ্যমে । যেমন ৫৬ সংখ্যক আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে “কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারীরা মিথ্যা অবলম্বনে বিতপ্তা করে'। হজরত আলী বলেছেন, এক রাতে রসুল স. আমার ও ফাতেমার কাছে এলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কি রাতের নামাজ (তাহাজ্জুদ বা অন্য কোনো নফল) পড়ো না? আমি বললাম, হে আল্লাহ্‌র বাণীবাহক! যার অধিকারে আমাদের জীবন, তিনি আমাদেরকে যখন চান জাগ্রত করে দেন। একথা শুনে তিনি স. ফিরে যেতে যেতে আবৃত্তি করলেন “মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয় ।' পরের আয়াতে (৫৫)বলা হয়েছে__“যখন তাদের নিকট পথনির্দেশ আসে তখন তাদের পূর্ববর্তীদের অবস্থা তাদের কখন হবে অথবা কখন উপস্থিত হবে বিবিধ শাস্তি । এই প্রতীক্ষাই তাদেরকে বিশ্বাস স্থাপন থেকে ও তাদের প্রতিপালকের নিকটে ক্ষমাপ্রার্থনা থেকে তাদেরকে বিরত রাখে ।' তাফসীরে মাযহারী/২৮৩ ॥11.0|110011 9,001

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।