আহ্বান করো । তারা তখন তাদেরকে আহ্বান করবে, কিন্তু তারা তাদের আহ্বানে সাড়া দিবে না এবং তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দিবে ধ্বংস গহ্বর ।' এখানে 'যাআমতুম' অর্থ তোমরা মনে করতে । অর্থাৎ তোমরা একথা ধারণা করতে যে, তোমাদের পৃজ্য প্রতিমাগুলো আমার নিকটে সুপারিশ করে শাস্তি থেকে শরীক মনে করতে' বলে এখানে বুঝানো হয়েছে শয়তান ও তার বংশধরকে। “ফাদাআওহুম' অর্থ তাদেরকে আহ্বান করো । অর্থাৎ তাদেরকে আহ্বান করো সুপারিশ করার জন্য । “ফালাম ইয়াসতাজীবু' অর্থ কিন্তু তারা তাদের আহ্বানে সাড়া দিবে না, সুপারিশ করবে না । “ওয়া জাআ'লনা বাইনাহুম মাওবিকা' অর্থ এবং উভয়ের মধ্যস্থলে রেখে দিবো এক ধ্বংসগহ্বর | ধ্বংসগহ্বর বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে “মাওবিকা" শব্দটি । এরকম বলেছেন আতা ও জুহাক। হজরত ইবনে আব্বাস বলেছেন, “মাওবিকৃ' হচ্ছে দোজখের একটি উপত্যকা । মুজাহিদ বলেছেন উত্তপ্ত পানির সরোবর । ইকরামা বলেছেন, অগ্নি-সমুদ্র, যেখানে সতত প্রবাহিত হয় আগুন। আর ওই অনলসাগরের পাড়ের কাছে রয়েছে খচ্চরের আকৃতিবিশিষ্ট বিষধর সাপ। ইবনে আরাবী বলেছেন, দুটি বস্তর মধ্যস্থিত প্রতিবন্ধককে বলে “মাওবিক্' । কেউ কেউ আবার বলেছেন, “মাওবিকৃ" শব্দটি ধাতুমূল। ফার্রা বলেছেন “বাইনা' অর্থ সম্পর্ক বা মিল। এভাবে আলোচ্য বাক্যের মাধ্যমে একথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, দুনিয়ায় অংশীবাদী ও তাদের উপাস্য সমূহের মধ্যে যে সম্পর্ক ছিলো, সেই সম্পর্ককে আখেরাতে পরিণত করে দেয়া হবে ধ্বংসগহ্বরে । এ ধরনের বক্তব্য অন্য আয়াতেও এসেছে । যেমন___ 'লাকৃদ্ তাক্াত্ত্আ বাইনাকুম' (তোমাদের পারস্পরিক সম্পর্ক আজ হয়ে গিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন) । শেষোক্ত আয়াতে (৫৩) বলা হয়েছে___ “অপরাধীরা আগুন দেখে বুঝবে যে, ৪86 %75775755557 রমূনা' বা অপরাধীগণ বলে বুঝানো হয়েছে অংশী- জী ৮1575 ১৮৮১ত অর্থ পতিত হচ্ছে বা হবে। ইমাম আহমদের বর্ণনায় এসেছে, হজরত আবু সাঈদ খুদরী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আলোচ্য আয়াতের ব্যাখ্যারূপে বলেছেন, সত্যপ্রত্যাখ্যান- কারীদেরকে পঞ্চাশ হাজার বছর ধরে বিচারের অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হবে। তারা জাহান্নাম দেখতে পাবে এবং জাহান্নামের চল্লিশ বছরের পথের দূরত্বে অবস্থান করেও বুঝতে পারবে, জাহান্নামের শাস্তি অনিবার্ষ। “মাসরিফা' অর্থ পরিত্রাণ স্থল । শব্দটি ধাতুমূল এবং ইসমে জরফ (অধিকরণ কারক)। অর্থাৎ কোনো স্থান যেখানে তারা আশ্রয় পেতে পারে। এভাবে _-_ “তারা ওই জাহান্নাম থেকে কোনো পরিত্রাণ স্থল পাবে না।' তাফসীরে মাহারী/২৮১ |1.01100119,001
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।