Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাজ করেছো। তারপর সে তাকে কাছে টেনে নেয়। আ*মাস বলেছেন, আমার মনে হয় বর্ণনাকারী শেষে একথাও বলেছেন, তারপর ইবলিস তাকে জড়িয়ে ধরে । মুসলিম। পরের আয়াতে (৫১) বলা হয়েছে__ 'আকাশ-মগ্ডলী ও পৃথিবী সৃষ্টি কালে আমি তাদেরকে ডাকিনি এবং তাদের সৃজনকালেও নয়।' এ কথার অর্থ__ আকাশমগ্লী, পৃথিবী অথবা অন্য কোনো সৃষ্টিকে অস্তিত্বায়িত করার সময় আমি তাদেরকে এরকম বৈশিষ্ট্যসম্পন্ন করিনি যাতে তারা হয়ে যায় ইবাদত ও আনুগত্য গ্রহণের উপযোগী । কারণ সৃষ্টি কখনোই উপাস্য হতে পারে না। উপাস্য হতে পারেন কেবল আল্লাহ্‌ যিনি সকল কিছুর একক স্রষ্টা ও পালনকর্তা । এরপর বলা হয়েছে__- 'এবং আমি বিস্রান্তকারীদের সাহায্য গ্রহণ করবার নই।' এ কথার অর্থ_ আর আমি এমতো শক্তিহীন নই যে, সৃজনকালে পথভ্রষ্টকারীদেরকে আমি আমার সাহায্যকারী হিসেবে গ্রহণ করবো । এখানে “আল্মুদ্িল্লীন' অর্থ বিভ্রান্তকারী বা পথব্রষ্টকারী অর্থাৎ শয়তান “আগ্দুদা' অর্থ সাহায্যকারী । কোনো কোনো আলেম বলেছেন, এখানকার “মা আশৃহাদ্তুহুম' এর 'হুম' সর্বনামটি শয়তানের সঙ্গে সম্পর্কিত নয়। সম্পর্কিত মুশরিকদের সঙ্গে । যদি তাই হয় তবে বক্তব্যটি দীড়ায় এরকম-_ আমি ওই মুশরিকদেরকে এমন কোনো অদৃশ্য জ্ঞান দান করিনি যাতে করে তারা বলতে পারে, আমি বা আমরা ইসলাম গ্রহণ করলে আমাদের গোত্রের সকল লোক ইসলাম গ্রহণ করবে । এরকম দাবি ভিত্তিহীন। তাই আমার রসুল তাদের কথার কোনো গুরুত্ব প্রদান করেননি । তাদের ছ্বারা ধর্মের কোনো সাহায্য হোক সে ইচ্ছাও প্রকাশ করেননি । আমিও এ ধরনের বিভ্রান্তদেরকে ধর্মের সাহায্যকারীরূপে কবুল করি না। কালাবী বলেছেন, এখানকার 'হুম' সর্বনামটি সম্পর্কিত হবে ফেরেশতাদের সঙ্গে। এমতাবস্থায় অর্থ দীড়াবে_. আমি এই মহাবিশ্ব সৃষ্টির সঙ্গে ফেরেশতাদেরকে আমার সৃষ্টিকর্মের অংশীদার করিনি। সুতরাং তোমরা কেনো তাদের পুজা করবে? কেনো বলবে, “ফেরেশতারা আল্লাহ্‌র কন্যা"? এই ব্যাখ্যাটিকে গ্রহণ করলে বলতে হয় এখানকার 'এবং আমি বিভ্রান্তকারীদের সাহায্য গ্রহণ করবার নই' বাক্যটি একটি পৃথক বাক্য । এমতাবস্থায় পূর্ণ বক্তব্যটি দাড়াবে এরকম__ আমি এই বিশাল সৃষ্টি সৃজনকালে শয়তানের সহযোগিতা যেমন নেইনি, তেমনি সাহায্য নেইনি ফেরেশতাদেরও । এর পরের আয়াতে (৫২) বলা হয়েছে__ 'এবং সেই দিনের কথা স্মরণ করো যে দিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে তাফসীরে মাযহারী/২৮০ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।