বিক্রেতাকে মিথ্যা শপথের প্রতি প্ররোচিত করে। পণ্যাধিকারীকে দিয়ে তার পণ্যের মিথ্যা প্রশংসা করিয়ে নেয় । আউর উৎসাহ দেয় অবৈধ যৌনচরিতার্থতার দিকে । ফুৎকার দেয় পুরুষাঙ্গে ও রমণীদের নিতম্বে। মাতুস মানুষের মধ্যে ছড়িয়ে দেয় মিথ্যা গুজব। স্বজন-বিয়োগের শোকে মুখে আঘাত করা, পরিধেয় বস্ত্র ছিন্ন করা ইত্যাদির মাধ্যমে বিলাপ প্রকাশের প্রতি আগ্রহ সৃষ্টি করে ইয়াছুর। গৃহে প্রবেশকালে গৃহকর্তাকে গৃহবাসীদের প্রতি সালাম করা থেকে এবং আল্লাহ্র জিকির করা থেকে বিরত রাখে দাসিম। আর তার দৃষ্টিতে সৃষ্টি করে বিভ্রম । ফলে সে দেখতে পায় গৃহসামগ্রীসমূহ অবিন্যন্ত ও ইতস্তঃত বিক্ষিপ্ত। এরকম ভূল দর্শনের কারণে সে ক্রোধান্িত হয় অথবা প্রদর্শন করে কড়া মেজাজ । আর বিসমিল্লাহ্ উচ্চারণ ব্যতিরেকে যে আহার করে, সেও আহার করে তার সঙ্গে। আ'মাস বলেছেন, একবার গৃহে প্রবেশকালে আমি সালাম বলতে ভুলে গেলাম । দেখলাম, আমার ওজুর বদনা যথাস্থানে নেই। অন্য স্থানে সেটিকে দেখতে পেয়ে আমি গৃহিনীর সঙ্গে ঝগড়৷ শুরু করে দিলাম। চিৎকার করে বললাম, এক্ষুণি বদনাটা সরাও। একটু পরে সঘ্বিত ফিরে পেয়েই আমি বললাম, আরে এটাতো দাসিম। হজরত উবাই ইবনে কা'ব কর্তৃক বর্ণিত হয়েছে, ওয়ালহান শয়তান ওজুর মধ্যে সন্দেহ সৃষ্টি করে। তোমরা পানি ব্যবহারের ক্ষেত্রে তার সন্দেহের প্রভাব থেকে রক্ষা পাও। তিরমিজি, ইবনে মাজা । তিরমিজি বলেছেন, হাদিসটি দুষ্প্রাপ্য । হাদিস বিশারদগণের দৃষ্টিতে এর সূত্রপরম্পরা সুদৃঢ় নয়। হজরত আবু সাঈদ খুদরী কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ওসমান বিন আবীল আস একবার রসুল স. এর সুমহান সাহচর্যে উপস্থিত হয়ে বললেন, "হে আল্লাহ্র বার্তাবাহক! শয়তান আমার নামাজে এবং ক্রোতে অনুপ্রবেশ করে এবং নামাজকে করে সন্দেহায়িত (মনে থাকে না কয় রাকাত পড়লাম)। রসুল স. বললেন, ওই শয়তানের নাম খানযাব। ওর প্রভাব অনুভব করার সঙ্গে সঙ্গে আল্লাহ্র কাছে পরিত্রাণ চেয়ো (আউজুবিল্লাহি মিনাশ্ শাইত্নির রজীম পাঠ কোরো) এবং বাম দিকে তিন তিন বার থু ফেলো। হজরত ওসমান বর্ণনা করেছেন, এরপর থেকে আমি তাই করতাম । এভাবে আল্লাহ্ আমাকে তার প্রভাব থেকে মুক্তি দিয়েছেন । মুসলিম । হজরত জাবের কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স.বলেছেন, ইবলিস তার আসন পাতে পানির উপর। তারপর সেখান থেকে তার সতীর্থদেরকে পাঠায় স্থলভাগের দিকে। তাদের মধ্যে যারা ফেতনা-ফাসাদ সৃষ্টি করতে পারে, তারাই হয় ইবলিসের প্রিয়ভাজন। বিভিন্ন জন এসে তার নিকটে বিভিন্ন রকমের অপকর্মের বিবরণ দেয়। তখন সে তাদেরকে বলে, তুমি কিছুই করোনি । কিন্তু কেউ যদি বলে, আমি স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, তখন সে বলে, তুমি উত্তম তাফসীগে মাযহারী/২৭৯ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।