Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“আমি জ্বিন ও মানুষকে আমার ইবাদতের উদ্দেশ্য ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি ।' এই আয়াত এবং সুরা রহমান ও সুরা জ্বিনের আয়াত থেকে একথাই প্রতীয়মান হয় যে, মানুষের মতো জ্বিনদের মধ্যেও রয়েছে বিশ্বাসী-অবিশ্বাসী, পুণ্যবান-পাপী। পুণ্যবান জ্নেরা ইবলিসের অনুসারী নয়। কিন্তু এই অভিমতটি কীভাবে মেনে নেয়া যায়? কারণ পরবর্তী বাক্যে স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে যে, ইবলিসের বংশধরেরা সকলেই তার অনুসারী । এরপর বলা হয়েছে “তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করেছো? তারা তো তোমাদের শক্র।' আলোচ্য প্রশ্লটি একটি অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন। এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়িয়েছে__ হে মানুষ! আমিই তোমাদের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও অভিভাবক । সুতরাং তোমরা ইবলিস ও তার বংশধরকে বন্ধু অথবা অভিভাবকরূপে গ্রহণ করতে পারো না। তারা তো তোমাদের চিরশক্র । আর চিরশক্র কখনো বন্ধু হয় না। এরপর বলা হয়েছে___ “সীমালংঘনকারীদের এই বিনিময় কত নিকৃষ্ট ।' এ কথার অর্থ__ সীমালংঘনকারীরা আল্লাহ্‌কে ছেড়ে বন্ধুত্ব পাতিয়েছে ইবলিস ও তার বংশধরের সঙ্গে । ওই বন্ধুত্ব ও তার বিনিময় কতই না অপকৃষ্ট। বাগবী লিখেছেন, মুজাহিদের বর্ণনায় এসেছে, শা'বী বলেছেন, একবার আমি এক স্থানে বসেছিলাম । এমন সময় এক দিনমজুর এসে আমাকে জিজ্ঞেস করলো, শয়তানের সহধর্মিণী আছে কি? আমি বললাম, জানি না। একটু পরেই আমার মনে পড়লো “তবে কি তোমরা আমার পরিবর্তে ও তার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করবে? এই আয়াত মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝলাম, শয়তানের সহধর্মিণী অবশ্যই আছে। কারণ স্ত্রী ছাড়া কখনো সন্তান হয় না। তাছাড়া আর এক আয়াতে উল্লেখ করা হয়েছে__ “আল্লাহ্‌র সন্তান কোথা থেকে হবে, যখন তার স্ত্রী নেই।" এ কথা মনে পড়ার সাথে সাথে আমি প্রশ্রকারীকে বললাম, হ্যা ইবলিসের স্ত্রী আছে। কাতাদা বলেছেন, মানুষের মতো ইবলিসেরও সন্তান-সন্ততি হয়। কেউ কেউ বলেছেন, সে তার নিজের নিঃশ্বাস তার পশ্চাদ্দারে প্রবেশ করিয়ে দেয়। ফলে সৃষ্টি হয় ডিস্ব এবং ওই ডিম্বগুলো ফেটে বের হয় বিভিন্ন ধরনের শয়তান । মুজাহিদ বলেছেন, ওই বিভিন্ন ধরনের শয়তানগুলোর নাম--- লাকীন, ওয়ালহান্, হাফাফ, মুর্রাহ, যালনাবুর, আউর, মাতৃস, ইয়াছুর এবং দাসিম। ওয়ালহান্‌ গোত্রীয় শয়তানেরা কুমন্ত্রণা দেয়, ওজু, গোসল ও নামাজের মধ্যে । আর ইবলিস নিজেই মুর্রাহ্‌। কারণ তার ডাক নাম আবু মুর্রাহ্‌। যালনাবুর বাজারের মধ্যে ক্রেতা- তাফসীরে মাষহানী/২৭৮ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।