অথবা উপসংহাররূপে হজরত আদমের প্রতি ফেরেশতাদের নত হওয়া ও ইবলিসের নত হতে অস্বীকার করার প্রসংগটি উল্লেখ করা হয়েছে। ইতোপূর্বে অহংকারী এক উদ্যানাধিকারীর প্রসঙ্গ ধরে অহংকার ও সত্যপ্রত্যাখ্যানের অপপরিণতি সম্পর্কে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করার পর আলোচ্য আয়াতের বক্তব্যের মাধ্যমে একথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, অহংকার ও অবাধ্যতা হচ্ছে ইবলিসের স্বভাব। সুতরাং তা পরিহার্য। এরকমও বলা যায় যে, এতোক্ষণ ধরে পৃথিবীর প্রতি মোহ্গরস্তদের স্বভাব ও পরিণাম সম্পর্কে আলোকপাত করবার পর আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, প্রতারক পৃথিবীর প্রতি অতি আসক্তির কারণ হচ্ছে প্রবৃত্তির স্বেচ্ছাচারিতা ও ইবলিসের ধোকা । প্রথমে বলে দেয়া হয়েছে, ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা এবং সতকর্মের ফল স্থায়ী। তারপর দেয়া হয়েছে মহাপ্রলয় ও পুনরুখান দিবসের বিবরণ। তারপর এসেছে ইবলিসের অপকর্ম ও নিন্দাবাদ । এভাবে প্রচ্ছন্নরপে এই সদুপদেশ প্রদান করা হয়েছে যে, ইবলিসের কাম্য পার্থিবতা নিন্দিত এবং আল্লাহ্র পছন্দনীয় আখেরাত নন্দিত। এভাবে কোরআন মজীদের বিভিন্ন স্থানে আলোচ্য বিষয়টি আলোচিত হয়েছে সদুপদেশদানের ভিন্ন ভিন্ন অনুসঙ্গরূপে। এ হচ্ছে আল্লাহ্র প্রজ্ঞাময়তার এক বিশেষ নিদর্শন । এরপর বলা হয়েছে__ “সে জ্বিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো ।' একথার অর্থ__ ইবলিস ফেরেশতা ছিলো না, ছিলো জ্বিন। তাই সে ফেরেশতাদের মতো আল্লাহ্র নির্দেশের অনুগত হলো না। লংঘন করলো তার আদেশ। এখানে “আমরি' শব্দটির মাধ্যমে একথাই বুঝানো হয়েছে যে, ফেরেশতাদের সঙ্গে ইবলিসও ছিলো সেজদার নির্দেশ প্রাপ্ত। 'ফাফাসাক্া' কথাটির “ফা' এখানে কারণ প্রকাশক । অর্থাৎ জ্বিন সম্প্রদায়ভূত হওয়ার কারণেই সে আদমকে সেজদা করতে অস্বীকৃত হয়েছিলো । আলোচ্য বাক্যের মাধ্যমে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে, ফেরেশতাগণ আল্লাহ্র সতত অনুগত । অনানুগত্য তাদের স্বভাবেই নেই। কিন্তু ইবলিসের স্বভাব এরকম নয়। তাই সে অমান্য করতে পেরেছিলো আল্লাহ্র আদেশ। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ইবলিস ছিলো ফেরেশতাদেরই একটি শাখা গোত্রভূত। ওই গোত্রটির নাম জ্বিন। তাদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। হাসান বসরী বলেছেন, জ্বিনেরা ফেরেশতা সম্প্রদায়ভূত নয়। তারা একটি আলাদা সম্প্রদায় । বাবা আদম যেমন সকল মানুষের মূল, তেমনি সকল জ্বিনের মূল ইবলিস। আল্লাহ্ এরশাদ করেছেন___ তাফসীরে মাযহারী/২৭৭ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।