Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

জননী আয়েশা থেকে নাসাঈ, ইবনে মাজা ও ইবনে হাব্বান বর্ণনা করেছেন, রসুল স. নির্দেশ করেছেন, যে পাপগুলোকে তুচ্ছ মনে করা হয়, তোমরা সে সকল পাপকে পরিহার কোরো । কেননা মহাবিচারের দিবসে তুচ্ছ পাপসমূহেরও সন্ধান করা হবে। বোখারীর বর্ণনায় এসেছে, একবার হজরত আনাস উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, তোমরা অনেকেই ছোট পাপকে মনে করো কেশ অপেক্ষা তুচ্ছ। কিন্তু রসুল স. এর সময়ে আমরা এগুলোকে বিধ্বংসী অপরাধ বলে গণ্য করতাম । যথাযথ সূত্র পরম্পরায় ইমাম আহমদও এরকম বর্ণনা করেছেন। শেষে বলা হয়েছে__ “তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে; তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না।' একথার অর্থ __ বিনা পাপে কারো পাপ লেখা হয় না। আল্লাহ্‌ এমন নন যে, তিনি কারো প্রাপ্য মন্দ বিনিময়ের বৃদ্ধি ঘটাবেন। এমতো অন্যায় থেকে তিনি সতত পবিত্র । রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে জনগণ সম্মুখীন হবে তিনটি পদ্ধতিতে । দু'টো পদ্ধতি হবে প্রশ্নোত্তর ও ওজর আপত্তি উপস্থাপনের সুযোগ সম্বলিত। তৃতীয়টি হবে, উড়ন্ত আমলনামা, কেউ তা গ্রহণ করবে ডান হাতে, আবার কেউ বাম হাতে । হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা হজরত আবু মুসা আশয়ারী থেকে, তিরমিজি হজরত আবু হোরায়রা থেকে এবং বায়হাকী অপরিণত সূত্রে হজরত ইবনে মাসউদ থেকে । হাকেম ও তিরমিজি বলেছেন, প্রথম বিষয়টি হবে বাদানুবাদ সম্পর্কিত। অর্থাৎ বান্দারা তখন শাস্তি থেকে অব্যাহতি লাভের উদ্দেশ্যে উপস্থাপন করবে বিভিন্ন প্রকার অনুযোগ এবং এমতো দুরাশাও করবে যে, এভাবে হয়তো সে লাভ করতে পারবে পরিত্রাণ । দ্বিতীয় বিষয়টি অনুষ্ঠিত হবে হজরত আদম ও অন্যান্য নবী রসুলগণের সামনে । তাদের সামনেই অপরাধীদেরকে প্রমাণ করা হবে শাস্তির উপযোগীরূপে ৷ এরপর তাদেরকে প্রবেশ করানো হবে দোজখে। আর তৃতীয় বিষয়টি অনুষ্ঠিত হবে কেবল পাপী বিশ্বাসীগণকে কেন্দ্র করে। আল্লাহ্‌ তাদেরকে গোপনে জিজ্ঞাসাবাদ করবেন এবং কৃত পাপের জন্য করবেন তিরস্কার । তারা হবে লজ্জিত ও মর্মাহত। তারপর আল্লাহ্‌ তাদেরকে মাফ করে দিবেন এবং প্রসন্ন হবেন তাদের প্রতি । হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, মহাবিচারের দিবসে প্রথমে সকল আমলনামা জমা করা হবে আরশের নিচে । তারপর প্রবল এক বাতাসে সেগুলো উড়ে এসে পড়বে বিচারের জন্য অপেক্ষমানদের ডান অথবা বাম হাতে। আমলনামার শুরুতে লেখা থাকবে_ আমলনামা পড়ো, আজ তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট । কাতাদা বলেছেন, দুনিয়ার নিরক্ষর ব্যক্তিরাও তখন পড়তে সক্ষম হবে তাদের আমলনামা । তাফসীরে মাযহারী/২৭৫ |||. 21001190011 টীম

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।