এরপর বলা হয়েছে-_- “এবং তাতে যা লিপিবদ্ধ আছে, তার কারণে তুমি অপরাধীগণকে দেখবে আতংকগ্রস্ত এবং তারা বলবে, এটা কেমন গ্রন্থ, এ গ্রন্থ যে ছোট বড় কিছুই বাদ দেয় না; বরং এ গ্রন্থ যে সমস্ত হিসাব রেখেছে।' এখানে “আলমুজরিমীনা' অর্থ অপরাধীগণ, যাদেরকে আমলনামা দেয়া হবে বাম হাতে । “মিম্মা ফীহ্' অর্থ ওই সকল পাপ যা লেখা থাকবে তাদের আমলনামায়। 'লাওয়াইলাতানা' কথাটির “ওয়াইলুন' শব্দের অর্থ ধ্বংস, বিপর্যয় বা আতংক । অর্থাৎ তারা সেদিন হয়ে পড়বে আতংকগ্রস্ত। “মালি হাজাল কিতাব' অর্থ__ এ কেমন গ্রস্থ? উল্লেখ্য যে, বাক্যটি প্রশ্নাকৃতির হলেও আসলে তা প্রশ্ন নয়। বরং এ রকম প্রশ্ন করে পাপিষ্ঠরা সেদিন প্রকাশ করবে বিস্ময় । “লা ইউগদিরু সগিরাতাঁও ওয়ালা কাবীরাতান্* অর্থ ছোট বড় কিছুই বাদ দেয় না। বাক্যটির ব্যাখ্যা ব্যপদেশে হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “সগিরাতুন' অর্থ অনাবশ্যক হাসি এবং “কাবীরাতুন' অর্থ অষ্হাসি। হজরত ইবনে যোবায়ের বলেছেন, এখানকার “সগিরাতুন' অর্থ পর নারীকে স্পর্শ করা বা চুম্বন করা। আর “কাবীরাতুন' অর্থ অবৈধ যৌনচরিতার্থতা । আমি সুরা নিসার একটি আয়াতের তাফসীরে ছোট ও বড় পাপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা লিপিবদ্ধ করেছি। আয়াতটি এই-__ “তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরু, তা থেকে বিরত থাকলে আমি লঘু পাপসমূহকে মোচন করবো'। “ইল্লা আহসাহা" অর্থ “সমস্ত হিসাব রেখেছে।' অর্থাৎ এই আমলনামা লঘু গুরু সকল পাপের হিসাব লিপিবদ্ধ করে রেখেছে। হজরত সহল ইবনে সা'দ বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা ছোট ছোট পাপ থেকেও বিরত থেকো। ছোট গোনাহগুলো এরকম-_- যেনো পথযাত্রীরা এক স্থানে যাত্রা স্থগিত রেখে ছোট ছোট কাষ্ঠখণ্ড সংগ্রহ করলো । পরে সে-গুলোকে একত্র করে আগুন জ্বালিয়ে ওই আগুনের তাপে প্রস্তুত করলো তাদের আহার্য। বাগবী লিখেছেন, ছোট পাপ গুলোকে ছোট মনে করে অবহেলা করলে ক্রমে ক্রমে তা সংখ্যাগতভাবে হয়ে যায় বিপুল। তিবরানীর বর্ণনায় এসেছে, হজরত সা'দ ইবনে উবাদা বলেছেন, হুনায়েন যুদ্ধ শেষে প্রত্যাবর্তন কালে আমরা যাত্রা স্থগিত করলাম তৃণলতাহীন ও পানিবিহীন এক বিরান উপত্যকায় রসুল স. বললেন, তোমরা যা কিছু পাও নিয়ে এসো । আমরা তুচ্ছ ও অনুল্লেখ্য বস্তু সমূহ যে যা পেলাম এনে একত্র করলাম । দেখা গেলো তুচ্ছ বস্তসমূহ পরিণত হয়েছে একটি বিশাল স্তপে। তিনি স. তখন বললেন, এভাবেই মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র পাপ ধারণ করে বিশাল আকার । সুতরাং হে আমার সহচরবৃন্দ! তোমাদের উচিত আল্লাহ্কে ভয় করা এবং বড় বড় গোনাহ পরিত্যাগ করার সাথে সাথে ছোট ছোট গোনাহ সমূহকেও পরিত্যাগ করা। জফসীরে মাহহারী/২৭৪ |||||||2|100118,00
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।