Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ অথচ তোমরা মনে করতে যে, তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণ আমি উপস্থিত করবো না।' একথায় পরিষ্কাররূপে প্রমাণিত হয় যে, আলোচ্য আয়াতের বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে কাফেরদেরকে লক্ষ্য করে, যারা কিয়ামত ও হাশর বিশ্বাস করে না। অতএব বলা যেতে পারে, কাফেরদেরকেই সেদিন ওঠানো হবে বস্ত্রবিবর্জিত অবস্থায় । এখানে “মাওই"দা অর্থ প্রতিশ্রুত ক্ষণ বা হাশরের সময় । আর “বাল' (অথচ) দ্বারা এখানে ঘটানো হয়েছে প্রসঙ্গা্তর | অর্থাৎ “বাল' শব্দটির মাধ্যমে এখানে বলা হয়েছে তাদের কিয়ামতের প্রতি অবিশ্বাসের কথা। উল্লেখ্য যে, রসুল স. বলেছেন, সেদিন তাদের দৃষ্টি থাকবে উর্ধ্বমুখী । আর আল্লাহতায়ালা এক আয়াতে বলেছেন__ “সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে এমন গুরুতর, যা তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখবে ।' আল্লাহ্র রসুলের বাণীর মাধ্যমেও প্রমাণিত হয় যে, ভয়ে ও আতংকে সেদিন উদভ্রাস্ত সত্যপ্রত্যাখ্যান- কারীদের দৃষ্টি হবে উর্ধ্বমুখী । পুণ্যবান বিশ্বাসীদের অবস্থা এরকম হবে না। এর পরেও কিন্তু আর একটি সমস্যা রয়েই যায়। সমস্যাটি এই-___ হাদিস শরীফে এ- ও বলা হয়েছে যে, সর্বপ্রথম বস্ত্র পরিধান করানো হবে নবী ইব্রাহিমকে। তাহলে কেবল সত্যপ্রত্যাখ্যানকারীরা বন্ত্রবিবর্জিত অবস্থায় উত্থিত হবে___ একথা কীভাবে বলা যেতে পারে? এই প্রশ্নটির উত্তরে বলা যায়___ পুণ্যবানদেরকে বস্ত্র পরিধান করানো হবে কবরের জগতে, পুনরুণথানের পূর্বে । অর্থাৎ বিশেষ সম্মান প্রদর্শনার্থে কবরে বিশ্বাসীদেরকে পরানো হবে নতুন পরিধেয় । আর সর্বপ্রথম নতুন পরিচ্ছদ আবৃত করা হবে নবী ইব্রাহিমকে। অবশ্য এমতো উত্তর পুরোপুরি দুর্বলতামুক্ত নয়। কোনো কোনো আলেম লিখেছেন, “মৃত্যুকালীন পোশাকে পুনরুথান করা হবে'_ হাদিস শরীফের এই বক্তব্যটির অর্থ হবে_-_ মৃত্যুকালীন আমলের অবস্থার উপরে ঘটবে মৃত ব্যক্তির পুনরুখথান। কারণ আমলকেও কোরআন মজীদের এক স্থানে পোশাক বলে অভিহিত করা হয়েছে। যেমন___ “ওয়ালিবাসুত্‌ তাক্ওয়া জালিকা খইর' (আর সংযমীদের গাত্রাবরণ, তা হবে উত্তম)। এর পরের আয়াতে (৪৯) বলা হয়েছে__ 'এবং সেই দিন উপস্থিত করা হবে আমলনামা ।' এখানকার “'আলকিতাব' কথাটির অর্থ পাপ-পুণ্যের বিবরণ বিশিষ্ট কিতাব বা আমলনামা । আর এখানকার “আলিফ লাম' হচ্ছে জিনসী বা জাতিবাচক। এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দাড়িয়েছে__ এবং সেদিন আমলনামা দেয়া হবে পুণ্যবানদের ডান হাতে, পাপীদের বাম হাতে অথবা তা রেখে দেয়া হবে মীযানে কিংবা উপস্থিত করা হবে আল্লাহ্‌ সকাশে ৷ তাফসীরে মাযহারী/২৭৩ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।